চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:৫৫ অপরাহ্ণ ০৫, জুন ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে
শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মোট ৯টি ক্যাটাগরির সবগুলোতেই আওয়ামীপন্থী
শিক্ষকরা জয়লাভ করেছেন। রোববার সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আওয়ামীপন্থী  শিক্ষকরা  ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী  প্রগতিশীল শিক্ষক  সমাজ’ প্যানেল এবং বিএনপির একাংশ, বামপন্থী ও আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ  ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল  থেকে প্রতিদ্বন্দ্বিতা  করেন। এছাড়াও নির্বাচনে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে দুইজন শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের  চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে ডিন ক্যাটাগরিতে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো: আমির হোসেন,  প্রভোস্ট ক্যাটাগরিতে ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক মো: শাহেদুর রশিদ, অধ্যাপক ক্যাটাগরিতে গণিত বিভাগের অধ্যাপক মো: লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোসা: ফাহিমা আহমেদ এ্যানি ও প্রভাষক ক্যাটাগরিতে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক সৈয়দা মরিয়ম লিজা নির্বাচিত হয়েছেন।

অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ নির্বাচিত হন।

শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি হিসেবে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, প্রভাষক ক্যাটাগরিতে সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ তারিকুল ইসলাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: ইউসুফ হারুন জয়ী হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT