চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
বিরোধী

দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন শেষ করেন।

এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও সমাপনী বক্তব্য দেন।

স্পিকার বলেন, এ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যরা সরব ও প্রাণবন্ত আলোচনার মাধ্যমে বাজেটের ওপর মূল্যবান পরামর্শ দিয়ে একে সমৃদ্ধ করেছেন। তাদের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী চলতি অর্থবছরের বাজেট সংসদে পাস করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশকে এক অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

স্পিকার এই অধিবেশনে সরকারি ও বিরোধীদল নির্বিশেষে সবাই কার্যকর ভূমিকা রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা, চিফ হুইপসহ হুইপগণ, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সকল সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্য, মিডিয়াকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Reneta

দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশন ৫ জুন শুরু হয়। এ অধিবেশনে গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেন। ২৮ জুন এ বাজেট পাস করা হয়।

মূল বাজেটের ওপর মোট ৫৫ ঘণ্টা ৫৫ মিনিট আলোচনা হয়েছে। সম্পূরক বাজেটের ওপর ৩ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা হয়। বাজেট আলোচনায় মোট ২২৩ জন সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে সরকারি দলের ১৮১ জন এবং বিরোধী দলের ৪২ জন আলোচনায় অংশ নেন।

মোট ২৫টি কার্যদিবসের এ অধিবেশনে ১৪টি সরকারি বিল পাস হয়। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের বিধানের মেয়াদ আরো ২৫ বছর বৃদ্ধি সম্পর্কিত সংবিধান সপ্তদশ (সংশোধন) বিল ২০১৮ এ অধিবেশনে পাস হয়।

আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৮০টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ২২টি গৃহীত নোটিশের মধ্যে ৭টি আলোচিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩৮টি।

এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১৬৫টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৬৭টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ২ হাজার ৮৮১টি প্রশ্নের মধ্যে ২ হাজার ২৯টি প্রশ্নের জবাব দেন।

সমাপনী ভাষণের পর স্পিকার দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদবাজেট অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT