চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে খুলনার ‘হ্যাটট্রিক’ শিরোপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগে টানা চারবার শিরোপা জয়ের রেকর্ড আছে রাজশাহীর। ২০০৮ থেকে ২০১২, চার মৌসুম টানা শিরোপা জিতে নেয় বিভাগটি। টানা তিন শিরোপা জিতে রাজশাহীর কৃতিত্বে ভাগ বসানোর সুযোগ তৈরী করল খুলনা। ১৯তম জাতীয় লিগের শেষ রাউন্ডে ঢাকাকে ইনিংস ও ৪৯ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের হ্যাটট্রিক করল রুপসা পাড়ের দলটি। সেই সঙ্গে সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের রেকর্ড গড়ল তারা। এবারের আগে রাজশাহীর সমান পাঁচ শিরোপা ছিল খুলনার।

ইনিংস ব্যবধানে জেতায় ৮ পয়েন্টের সঙ্গে খুলনা পেয়েছে একটি বোনাস পয়েন্টও। ৬ ম্যাচে দুই জয় ও চার ড্র’তে ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার চতুর্থ দিনের প্রথম সেশনেই ঢাকার শেষ ৬ উইকেট তুলে নেয় মিরাজ-মোস্তাফিজ-রাজ্জাকরা। ঢাকার দ্বিতীয় ইনিংস থামে ২৯৭ রানে।  প্রথম  ইনিংসে মিরাজ ৭ উইকেট তুলে ঢাকাকে গুঁড়িয়ে দেন ১১৩ রানে। জবাবে বিজয়ের ডাবল সেঞ্চুরি (২০২) ও মেহেদীর ১৭৭ রানে ভর করে ৮ উইকেটে ৪৫৯ রান করে ইনিংস ঘোষণা করে খুলনা। দুইবার ব্যাট করেও তা টপকাতে পারেনি ঢাকা।

তৃতীয় দিন শেষে চার উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছিলে ঢাকা। শেষ ৬ উইকেট হারায় ১২৮ রান তুলে। রকিবুল হাসান ৫৮, তাইবুর পারভেজ ৫৩ ও মোহাম্মদ শরিফ ৪৭ ও নাদিফ চৌধুরী করেন ৪৩ রান।

Reneta

খুলনার বোলার মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন নিয়েছেন তিনটি করে উইকেট। আব্দুর রাজ্জাক দুটি, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট। দুই ইনিংস মিলে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা মিরাজ।

রোল অব অনার

১৯৯৯-২০০০: চট্টগ্রাম

২০০০-২০০১: বিমান বাংলাদেশ এয়ারলাইনস

২০০১-২০০২: ঢাকা

২০০২-২০০৩: খুলনা

২০০৩-২০০৪: ঢাকা

২০০৪-২০০৫: ঢাকা

২০০৫-২০০৬: রাজশাহী

২০০৬-২০০৭: ঢাকা

২০০৭-২০০৮: খুলনা

২০০৮-২০০৯: রাজশাহী

২০০৯-২০১০:  রাজশাহী

২০১০-২০১১: রাজশাহী

২০১১-২০১২: রাজশাহী

২০১২-২০১৩:  খুলনা

২০১৩-২০১৪: ঢাকা

২০১৪-২০১৫: রংপুর

২০১৫-২০১৬: খুলনা

২০১৬-২০১৭: খুলনা

২০১৭-২০১৮: খুলনা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT