চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পতাকার সম্মান বাঁচাতে গিয়ে মারা গেলেন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:০৭ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

মৃত্যুর কাছে পরাজিত হয়ে চলেই গেলন জাতীয় পতাকার সম্মান বাঁচানো শিক্ষক বেলাল হোসেন (৪৬)। ১১ জুন স্কুলের জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে হাত ফসকে মাটিতে পড়ার উপক্রম হয়। এসময় জাতীয় পতাকা মাটিতে পড়ে অসম্মান ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শিক্ষক বেলাল হোসেন। এতে তার শরীরে অর্ধেক অংশ পুড়ে গেলে মেডিকেল কলেজ হাসপাতালে ১৪দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জীবন দিয়ে জাতীয় পতাকার সম্মান বাঁচানো এই শিক্ষকের সম্মানে জানাজায় ঢল নামে হাজারো মানুষের।

বেলাল হোসেনের আত্মীয় খোরশেদ আলম বলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের ঘুলিয়াদহ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বেলাল হোসেন। ঘটনার দিন ১১ জুন সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি উপেক্ষা করেই প্রতিদিনের মতো ৯ টার দিকে স্টিলের পাইপে বাঁধা জাতীয় পতাকা উত্তোলন করছিলেন তিনি। পাইপটি কিছুটা ভারী হওয়ায় হাত থেকে ফসকে যায় জাতীয় পতকা বহনকারী ওই পাইপটি।

জাতীয় পতাকাটি মাটিতে পড়ে যাতে অসম্মানীত না হয় তার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। এসময় জাতীয় পতাকাটি মাটিতে পড়া থেকে রক্ষা করতে পারলেও স্কুল ভবনের পাশ দিয়ে যাওয়া খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় পাইপটি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে যায় শরীরের অর্ধেক। স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতে নিলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেকপাড়া গ্রামের রজব আলীর ছেলে। স্ত্রী, ১৩ বছরের মেয়ে ও ৬ বছরের একটি ছেলে সন্তান নিয়েই ছিলো তার সংসার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের ছায়ার পাশাপাশি ভবিষ্যৎ চিন্তায় পরিবারের সদস্যরা এখন দিশেহারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT