চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলের নেটে সেই মেহেদী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে একটি ম্যাচ খেলা মেহেদী হাসান সুযোগ পেয়েছেন জাতীয় দলের নেটে বোলিং করার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে মুমিনুল-সাদমানদের বোলিং করেছেন ১৯ বছর বয়সী ডানহাতি পেসার।

জাতীয় দলের নেটে বোলিং করার সুযোগ কাজে লাগিয়ে ভাগ্য পরিবর্তনের উদাহরণ কম নেই ক্রিকেটে। কোচদের মনে ধরে গেলে দ্রুতই খুলে যায় দরজা। মেহেদী ম্যাজিকেল কিছুর আশা নিয়ে চট্টগ্রাম যাননি। মাঠে থাকার সুযোগকেই বড় করে দেখছেন কুমিল্লার তরুণ।

‘বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শেষ হওয়ার পর বসেই ছিলাম। দ্রুতই বল হাতে নেয়ার সুযোগ হবে ভাবিনি। যখন ক্রিকেট বোর্ড থেকে ডাকা হল, একমুহূর্ত দেরি করিনি। গত সপ্তাহে চট্টগ্রাম চলে আসি। জাতীয় দলের নেটে গতকাল প্রথম বোলিং করলাম। অভিজ্ঞতা খুব ভালো। পেস বোলিং কোচ (ওটিস গিবসন) ছিলেন। মুমিনুল-সাদমান ভাইরা ভালো বলেছেন, উৎসাহ দিয়েছেন।’

Banglabid

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরুর আগে ফিটনেস পরীক্ষায় সেরা হয়েছিলেন মেহেদী। বিপ টেস্টে তুলেছিলেন সর্বোচ্চ স্কোর (১৩.৬)। পরে সুযোগ চলে আসে গাজী গ্রুপের হয়ে খেলার।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলকে নেটে বোলিং করছেন ৯ বোলার। মেহেদী ছাড়া বাকিরা চট্টগ্রামের স্থানীয়। সবাইকেই থাকতে হচ্ছে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে।

বিসিবি চিকিৎসক মঞ্জুরুল হোসাইন চৌধুরী জানালেন, ‘খেলোয়াড়দের মতোই দু’বার করোনা টেস্টে নেগেটিভ হওয়ার পর হোটেলে তোলা হয়েছে নেট বোলারদের। মাঠে যাওয়ার আগে চারদিন তাদের থাকতে হয়েছে আইসোলেশনে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT