চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল ‘ফাগুন হাওয়ায়’ ও ‘ন ডরাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

২০১৯ সালের শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে যৌথভাবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ও স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ‘ন ডরাই’।

রবিবার (১৭ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলের হাতে পদক তুলে দিয়েছেন অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ শাইখ সিরাজ।

২০১৯-এর ফেব্রুয়ারিতে দেশব্যাপী ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’, একই বছরে মুক্তি পায় তানিম রহমান অংশু পরিচালিত ছবি ‘ন ডরাই’।

‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও অভিনয় করেছেন বলিউডের যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, রওনক হাসান, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ ও নুসরাত জেরীসহ অনেকে।

এদিকে ২০১৯-এর ২৯ নভেম্বর মুক্তি পাওয়া ‘ন ডরাই’ সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরও আছেন- সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন ডরাইফাগুন হাওয়ায়লিড বিনোদনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT