চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের তদন্তে সহায়তা করতে মিয়ানমারকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ তদন্তে জাতিসংঘ বিশেষজ্ঞদের সহযোগিতা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার এএফপি’র হাতে পাওয়া এক পত্র থেকে একথা জানা যায়।

গত আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সামরিক অভিযান শুরুর পর দেশটি থেকে কমপক্ষে সাত লাখ মুসলিম রোহিঙ্গা পালিয়ে যায়। ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এ সামরিক অভিযানকে জাতিগত নিধন হিসেবে অভিহিত করে।

গত মে মাসের গোড়ার দিকে মিয়ানমার ও রাখাইন রাজ্য পরিদর্শনের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানায়, দেশটির সরকার এমন অভিযোগ তদন্তের ব্যাপারে সম্মত হয়েছে। তবে এক্ষেত্রে মানবাধিকার দপ্তরের মতো জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে নিযুক্ত করতে হবে।

৩১ মে পাঠানো ওই পত্রে বলা হয়, আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতায় এ নৃশংসতার সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।

এতে আরো বলা হয়, সেখানে ‘এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

Reneta

মিয়ানমার জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি তদন্ত মিশনকে দেশটিতে প্রবেশের সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ইয়ংহি লী’র কাজে বাধা দিয়েছে।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের নতুন দূত ক্রিস্টিন স্করানার বুর্জনার আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার সফরে যাওয়ার কথা রয়েছে। আর এটি হবে তার প্রথম মিয়ানমার সফর।

এদিকে মিয়ানমার রাখাইন রাজ্যে সামরিক অভিযান চলাকালে সেনা সদস্যদের ব্যাপক নির্যাতন চালানোর অভিযোগ প্রত্যাখান করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে কয়েক দশকের বৈষম্য নিরসনে পদক্ষেপ গ্রহণে মিয়ানমারের প্রতি আহ্বানও জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

আগস্ট ৩, ২০২৬

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT