চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে শেখ রেহানার অঙ্গীকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দুর্নীতি ও দারিদ্রমুক্ত দেশ গড়ার মধ্যদিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার করেছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে দেশের ভেতরে এবং বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে মুজিববর্ষের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এই অঙ্গীকার করেন তিনি।

বঙ্গবন্ধুর আত্মার শান্তি  কামনা করে শেখ রেহানা বলেন, এই দিনে আমরা সকলে মিলে অঙ্গীকার করি – আমাদের যা কিছু আছে, তাই দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাব। সুন্দর, সমৃদ্ধ এবং দারিদ্র্য-, দুর্নীতি- ও নিরক্ষরতামুক্ত দেশ গড়ব। সোনার বাংলাকে ভালবাসব। পরশ্রীকাতরতা থেকে নিজেদের মুক্ত রাখব। ঘরে ঘরে মুজিবের আদর্শের দুর্গ তৈরি করে তার আলো ছড়িয়ে দিব। কেউ দাবায়ে রাখতে পারবে না। আমার বাবা আমাদের মাঝে নেই। তিনি আছেন কোটি মানুষের হৃদয় জুড়ে। এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মুজিবের রত্নগর্ভা মা শেখ সায়রা খাতুন এবং বাবা শেখ লুৎফর রহমানকে। আরও স্মরণ করি চিরদিনের সুখে-দুঃখে মরণের সাথী তাঁর প্রিয় ‘রেণু’-কে।

তিনি বলেন, বাবা বলতেন, ত্যাগ-তিতিক্ষা ছাড়া কোন জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। একটা মানুষ দেশের জন্য, মানুষের জন্য কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন, তা আমরা খুঁজে পাই তাঁরই লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে। কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি। লোভ-লালসা ভোগ-বিলাস থেকে নিজেকে দূরে রেখেছেন, করেননি আপোষ। মানব কল্যাণই ছিল তাঁর ধ্যান-ধারণা, বিশ্বাসে-নিঃশ্বাসে। এমন মানুষ পৃথিবীতে খুব কমই আসেন। আসলেও তাঁরা ক্ষণস্থায়ী হন। আমার বাবা আমাদের মাঝে নেই। তিনি আছেন কোটি মানুষের হৃদয় জুড়ে।
আজকে এই দিনে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সবাই মিলে হাত তুলে দো’য়া করি সর্বশক্তিমান আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন।

এর আগে রাত ৮টায় আতশবাজির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মক্ষণ শুরু হয়। এরপর জাতির উদ্দেশে ভাষণের মধ্যদিয়ে মুজিববর্ষের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক: রাষ্ট্রপতি

পরবর্তী

পেছাল মেসি-নেইমারদের কোপা আমেরিকাও

পরবর্তী

পেছাল মেসি-নেইমারদের কোপা আমেরিকাও

করোনা বিস্তাররোধে ‘সামাজিক দূরত্ব’

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT