চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাঞ্জির’ এর পর কেন বলিউড ছবি করেননি রাম চরণ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

২০০৭ সালে পুরী জগন্নাথ পরিচালিত তেলেগু সিনেমা ‘চিরুথা’র মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার রাম চরণের। দীর্ঘ ১২ বছরের ফিল্ম ক্যারিয়ারে এই অভিনেতা অভিনয় করেছেন মাত্র ১২টি সিনেমাতে। যার ভেতর রয়েছে তার অভিনীত একটি মাত্র হিন্দি সিনেমা।

২০১৩ সালে মুক্তি প্রাপ্ত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনীত সেই ছবিটি ছিল ‘জাঞ্জির’। পরিচালনা করেছিলেন অপূর্ব লাখিয়া। তবে এর পর আর কোন বলিউড সিনেমাতে দেখা যায়নি রাম চরণকে।

যদিও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বিগ বাজেটের ছবি ‘আরআরআর’। যেটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

আর এরই মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম চরণের কাছে প্রশ্ন রাখা হয়েছে কেন তিনি ‘জাঞ্জির’ এর পর আর কোন হিন্দি সিনেমাতে চুক্তিবদ্ধ হননি। এর উত্তরে সুপারস্টার জানান যে, আমি হিন্দি সিনেমাতে অভিনয় করতে চাই না বিষয়টি এমন নয়। আমি প্রচুর হিন্দি সিনেমা দেখি এবং পছন্দ করি। জাঞ্জিরের পর হয়ত ‘আরআরআর’ এর মধ্য দিয়েই আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবো।

‘আরআরআর’ এর নির্মাতা এস এস রাজামৌলিকে ধন্যবাদ জানিয়ে রাম চরণ আরো বলেন, পরিচালক রাজামৌলি চলচ্চিত্রের ক্ষেত্রে আঞ্চলিকতার সকল বাঁধা ভেঙে দিয়েছেন। কারণ তিনি সিনেমা নির্মাণ করেন সারা বিশ্বের দর্শকদের জন্য। ‘বাহুবলী’র মত ‘আরআরআর’ ও তার এমনই এক সৃষ্টি।

এদিকে গেল ৭ জানুয়ারি রাম চরণের ‘আরআরআর’ এর মুক্তি চূড়ান্ত থাকলেও ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে তা স্থগিত হয়ে যায়। সেসময় ছবিটির পরিচালনা পর্ষদের তরফ থেকে জানানো হয় পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেলেগু সিনেমার সুপারস্টারতেলেগু সুপারস্টারবলিউড সিনেমারাম চরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT