চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু বিশেষজ্ঞদের মতে হাওরে দুর্যোগের কারণ

কাজী ইমদাদকাজী ইমদাদ
১১:৩৮ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
পরিবেশ
A A

অসময়ের বৃষ্টিপাতকেই হাওরবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে দেখছেন জলবায়ু বিশেষজ্ঞরা। এছাড়া হাওর অঞ্চলের মানুষের দুর্ভোগের জন্য আগাম সতর্ক সংকেত না থাকাকেও দায়ী করেছেন তারা।

তাদের মতে, এপ্রিল মাসে তিন দশকের রেকর্ড ভাঙ্গা এ বৃষ্টি শুধু আবহাওয়ার পরিবর্তনই নয় একে জলবায়ু পরিবর্তনও বলা যায়।

এবছরের এপ্রিল মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৪ হাজার ৫৩ মিলিমিটার। চলতি মাসের ২৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয় ৮ হাজার ৯০৪ মিলিমিটার যা গত ৩৫ বছরের মধ্যে এপ্রিল মাসে সর্বাধিক বৃষ্টির রেকর্ড।

এবার বৈশাখ শুরুর আগে থেকে বৃষ্টি হচ্ছে প্রায় সারাদেশে। ২ এপ্রিল সিলেটে ৭১ মিলিমিটার, ৩ এপ্রিল সিলেটে ৮১ মিলিমিটার, ৪ এপ্রিল চট্টগ্রামে ৫৮ মিলিমিটার, ৫ এপ্রিল শ্রীমঙ্গলে ১২২ মিলিমিটার, ৭ এপ্রিল সিলেটে ৬২ মিলিমিটার, ৮ এপ্রিল নেত্রকোণায় ২১ মিলিমিটার, ১৫ এপ্রিল দিনাজপুরে ৩৬ মিলিমিটার, ১৮ এপ্রিল তেঁতুলিয়ায় ৩৩ মিলিমিটার, ১৯ এপ্রিল মাদারীপুরে ১১৪ মিলিমিটার, ২০ এপ্রিল শ্রীমঙ্গলে ১৯৪ মিলিমিটার ও ২৩ এপ্রিল রাঙ্গামাটিতে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গত শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একদিনের বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়ে পুরো চট্টগ্রাম শহর। বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৮৫ মিলিমিটার।

এপ্রিলে কালবৈশাখী ঝড় স্বাভাবিক চিত্র হলেও এবার যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ মুষলধারে ঝরছে, যা সাধারণত বর্ষাকালেই দেখা যায়। ১৯৮১ সালে স্বাভাবিকের চেয়ে ১৬৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছিল।

Reneta

অসময়ের ভারি বর্ষণের সঙ্গে হাওর অঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতিতে এবার বর্ষার আগেই শুরু হয়েছে জনদুর্ভোগ।

বিস্তারিত দিখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT