চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তন ঠেকানোর দরকার নেই: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
আন্তর্জাতিক
A A

জলবায়ুর পরিবর্তন রোধের প্রয়োজনীয়তা আবারও প্রত্যাখ্যান করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পরিষ্কার বায়ু এবং পানি আছে, তাই জলবায়ুর পরিবর্তন ঠেকানোর দরকার নেই।

জাপানে জি২০ শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, এর আগেও তিনি জলবায়ু পরিবর্তকে ‘ধাপ্পাবাজি’ উল্লেখ করেন। এই সমস্যাকে আবহওয়ার পরিবর্তন উল্লেখ করে তিনি তা প্রত্যাখ্যান করেন।

জি২০ সম্মেলনে বক্তব্যকালে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেন, বাতাসের শক্তি ‘কাজ করে না’, কারণ এতে অনেক ভর্তুকি দিতে হয়।

তিনি বলেন, আমি পরিষ্কার পানি ও বায়ু আছে, যেমনটি আগে ছিল। কিন্তু আমি এসবের অসাধারণ ক্ষমতার বলিদান করতে চাই না। এগুলো তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছে এবং আমি এগুলো উন্নত ও পুনরুজ্জীবিত করেছি।

ট্রাম্প বলেন, অন্যান্য দেশ যা করছে আমি নিশ্চিত নই তাদের সঙ্গে একমত হতে পারবো কিনা, তারা অনেক শক্তি অপচয় করছে। আমি একটি প্লান্টের শক্তি বৃদ্ধির প্রসঙ্গে এ কথা বলছি।
তিনি বলেন, বায়ুমিলের (উইন্ডমিল) সঙ্গে এটি সবসময় কাজ করে না। বাতাস বন্ধ হয়ে গেলেই প্লান্ট আর কাজ করে না। সৌর বিদ্যুত যথেষ্ট শক্তিশালী না হওয়ায় তার সাহায্যেও এটি সবসময় কাজ করে না; উপরন্তু সৌর বিদ্যুতের অনেক অংশ বাতাসে মিশে যেতে চায় এবং অনেক সমস্যার সৃষ্টি করে।
ট্রাম্প বলেন, ভর্তুকি ছাড়া অধিকাংশ স্থানে বায়ু কাজ করে না এবং এরজন্য যুক্তরাষ্ট্রকে ব্যাপক পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে। আমি এসব পছন্দ করি না। বিষয়টি অপছন্দের কথা এসময় দুইবার উচ্চারণ করেন তিনি।
প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের পক্ষেও কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের সমস্যা তিনি অস্বীকার করেননি বলে জানান। তবে তার অভিযোগ ছিল, বৈশ্বিক উষ্ণতার ওপর ব্যবস্থা নেয়া যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে প্রভাবিত করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ু পরিবর্তনজি২০ সম্মেলনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT