চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যারিসনের জন্মদিন আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যেসব অবাঙালি মহৎ মানুষের সাহায্য-সহযোগিতা রয়েছে, মার্কিন গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন ছিলেন তাদের অন্যতম। তার নামটি বাংলাদেশিদের কাছে শ্রদ্ধা, সম্মানে অনন্য উচ্চতায় আছে। এর পেছনের কারণ ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ।’ আজ এই শিল্পীর শুভ জন্মদিন। জর্জ হ্যারিসন ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে ও অর্থ সংগ্রহের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর আয়োজক ছিলেন ভারতীয় সেতারবাদক ওস্তাদ রবিশঙ্কর ও তার বন্ধু বিটলস খ্যাত জর্জ হ্যারিসন। এতে অংশ নিয়েছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টারের মতো তারকারা। এই কনসার্ট সারা বিশ্বকে জানিয়ে দিয়েছিল বাংলাদেশের কথা। এই অনুষ্ঠানেই জর্জ হ্যারিসন পরিবেশন করেছিলেন বাংলাদেশকে নিয়ে লেখা তার ঐতিহাসিক গান ‘রিলিজ দ্য পিপল অব বাংলাদেশ।’

কনসার্ট ও অন্য অনুষঙ্গ থেকে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় দুই লাখ ৪৩ হাজার ৪১৮ মার্কিন ডলার। এ সহায়তা জাতিসংঘের শিশু সুরক্ষা বিষয়ক সংস্থা ইউনিসেফের মাধ্যমে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশী শরণার্থীদের সাহায্যার্থে ব্যয় হয়।

এক নজরে দেখে নিন জর্জ হ্যারিসনের দশটি উক্তি:

‘সমালোচনা হলো শয়তানের রেডিও।’

‘সৃষ্টিকর্তা আমাদের ভেতরেই বাস করেন, আমাদের হৃদয়ে।’

Reneta

‘আমাকে ভালবাসুন, আমাকে পৃথিবীতে শান্তিতে থাকতে দিন, আলো দিন, জীবন দিন।’

‘আমি নিজেকে খুঁজে পাই যখন আমার হাতে গিটার থাকে।’

‘একে অপরকে ভালোবাসুন।’

‘আমি তারকা হতে চাইনি। আমি শুধু গিটার বাজাতে চেয়েছি।’

‘কখন আওয়াজ তুলতে হবে আর কখন চুপ থাকতে হবে তা সবাই জানে। এটা যার যার ব্যাপার।’

‘জীবন হলো পদ্ম পাতায় বৃষ্টির ফোঁটার মতো।’

‘প্রতিটি ভুল থেকে আমরা নিশ্চিত ভাবেই অনেক কিছু শিখি’

‘মিথ্যা বলা সহজ, সত্য বলাই কঠিন।’

Jui  Banner Campaign
ট্যাগ: কনসার্ট ফর বাংলাদেশজর্জ হ্যারিসনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT