চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে পথে নামলেন জোকার-ব্যাটম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০৩, জুন ২০২০
বিনোদন
A A

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আমেরিকার পথে নেমে এসেছেন হাজারো মানুষ। এমনকি জোকার এবং ব্যাটম্যানও!

ফিলাডেলফিয়ায় এক ব্যক্তি ব্যাটম্যানের পোশাক পরে পথে পথে হেঁটে অংশ নিয়েছেন আন্দোলনে। ব্যাটম্যানের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া টুইটারে শেয়ার করেছেন অনেকেই।

শুধু ব্যাটম্যানই নয়, আরেকটি ভিডিওতে দেখা গেছে ব্যাটম্যানের চিরশত্রু জোকারকেও। জোয়াকিন ফোনিক্সের ‘জোকার’ চরিত্রটির মতো পোশাক পরা এক ব্যক্তিকে দেখা গেছে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে জর্জ ফ্লয়েড হত্যার বিচার চাইতে।

ফিকশনাল চরিত্রগুলো কঠিন এই সময়ে আন্দোলনকারীদের মনোবল বাড়াচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে অংশ নিয়েছেন হলিউডের অনেক তারকাও।

কোল স্প্রাউস, টিমোথি চালামেট, জন কুস্যাক, আরিয়ানা গ্র্যান্ডে এবং আরও অনেক তারকা অংশ নিয়েছেন এই আন্দোলনে। অনেক তারকা সশরীরে অংশ নিতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমর্থন জানিয়েছেন।

৪৬ বছর বয়স্ক জর্জ ফ্লয়েডকে ২৫ মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার হাঁটু দিয়ে তাঁর গলা চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ফ্লয়েড মিনোপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন। এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা উপেক্ষা করে প্রতিবাদে সরব হন শত শত মানুষ। কইমই

Meanwhile in Philly pic.twitter.com/3DPydkfmeY

— Jack Posobiec (@JackPosobiec) May 31, 2020

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্জ ফ্লয়েডজোকারলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

জুন ১৩, ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT