চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিমানার পর হুঁশ হলো তাদের

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৩:৩৮ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২২
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

যেভাবে পাইকারি দরে তরমুজ কেনা হয়, খুচরা বাজারেও সেভাবে বিক্রি করতে হবে- এমন শর্ত আরোপ করে মাইকিং করেছে জয়পুরহাটের ফল ব্যবসায়ীরা।

রোববার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এ বিষয়ে মাইকিং করে বলা হচ্ছে, ব্যবসায়ীরা তরমুজ পাইকারি দরে যেভাবে কিনে আনেন, খুচরা বাজারে গ্রাহকদের কাছে সেভাবেই বিক্রি করতে হবে। আবার কেটেও বিক্রি করা যাবে না। ব্যবসায়ীরা এসব শর্ত না মেনে তরমুজ বিক্রি করলে ১ হাজার টাকা জরিমানা করা হবে বলেও ঘোষণা দেয়া হয়।

এ ব্যাপারে জয়পুরহাট ‘উন্নত ফল ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক রতন সাহা বলেন, তরমুজ পিস হিসেবে কিনলে পিসেই বিক্রি করতে হবে। কেজি হিসেবে কিংবা কেটেও তরমুজ বিক্রি করা যাবে না মর্মে মাইকিং করে জানানো হয়েছে শহরে। এরপরও কোনো ফল ব্যবসায়ী এসব নির্দেশ না মানলে তাকে জরিমানার আওতায় আনা হবে। প্রমাণ হলে ১ হাজার টাকা জরিমানা করা হবে।

এর আগে পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করায় জয়পুরহাট শহরের ১০ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহাকারী পরিচালক ফজলে এলাহী ওই অভিযান চালিয়ে জরিমানা করেন।

জেলা শহরের পূর্ব বাজার, বাটার মোড়, পাঁচুর মোড় ও পৌর মার্কেট এলাকায় কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কেজি দরে তরমুজ বিক্রি বন্ধে ব্যবসায়ীদের হুঁশিয়ার করা হয়।

জরিমানা করেন তরমুজ ব্যবসায়ী শহিদুল ইসলাম, মিজানুর রহমান, রিপন, গোলাম রাব্বি, সুমন মন্ডল, মো. হাসান, মো. লাইজু, বেনজিরুল হক, সুদেব বর্মণ ও সোহাগ শেখকে।

Reneta

এ সময় র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান মাহমুদ, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT