চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ অপরাহ্ন ১০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার দেয়া ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৮৩ রান। শেষ ৩০ বলে ৩১ রান করতে পারলেই টি-টুয়েন্টিতে প্রথমবার প্রোটিয়াদের হারানোর স্বাদ পাবে বাংলাদেশ। সেই সঙ্গে বিশ্বকাপে সুপার এইটের পথও মসৃন হবে।

তাওহিদ হৃদয় ২৮ বলে ২৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ বলে ১৪ রানে অপরাজিত আছেন।

পাওয়ার প্লে’তে খুব বেশি রান না এলেও চাপ ছিল না। সতর্কতার সঙ্গে ব্যাটিং করতে থাকা লিটন দাস (৯) আগ্রাসী হতে গেলেন ৬ ওভার শেষ হতেই। কাভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে বিপদ বাড়ান। সাকিব আল হাসানও উইকেট বিলিয়ে দেন। গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ বলে ৩ রান করে ফেরেন। বলের সঙ্গে সমানতালে রান তোলার চ্যালেঞ্জে পড়ে শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ২৩ বল থেকে একটি ছয়ের সাহাজ্যে করেন ১৪ রান।

তার আগে দুটি বাউন্ডারিতে ৯ বলে ৯ রান করে কাগিজো রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার না থাকায় শান্ত ওপেনিংয়ে তানজিদের সঙ্গী হন। তিনে নেমে লিটন দাসও সতর্কতার সঙ্গে ব্যাটিং করছিলেন। লক্ষ্যটা খুব বড় না হওয়ায় তাড়াহুড়ো ছিল না টপঅর্ডার ব্যাটারদের। কেশভ মহারাজের  ভেতরে ঢুকতে থাকা বলে জোরাজুরি করে ড্রাইভ করতে গিয়ে ধরা পড়েন।

বাংলাদেশের বোলিং হয়েছে অসাধারণ। এখন ভালো ব্যাটিংই পারে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টি-টুয়েন্টিতে জয়ের স্বাদ এনে দিতে। ৮ বার হারের পর বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের হারানোর সুযোগ এসেছে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রতিপক্ষকে ১১১ রানে আটকে দিয়েছে টিম টাইগার্স। এটিই বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
শেষ ওভারে মোস্তাফিজুর রহমান প্রথম চার বল ডট করেন। ২০তম ওভারে ৪ রানের বেশি নিতে পারেনি সাউথ আফ্রিকা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে তারা। হেনরিক ক্ল্যাসেন সর্বোচ্চ ৪৬ রান করেন। ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ২৯ রান। মাহমুদউল্লাহ রিয়াদের বলে জীবন পেয়ে শেষমেষ আউট হন রিশাদ হোসেনকে উইকেট দিয়ে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয়ার লড়াইয়ে সাউথ আফ্রিকাকে শুরুতে ভীষণ চাপে রাখে বাংলাদেশ।।

২৩ রানে ৪ উইকেট হারিয়েছিল প্রোটিয়া দল। পঞ্চম উইকেট জুটিতে ক্ল্যাসেন ও মিলার যোগ করেন ৭৯ রান। জুটি ভাঙতে পারত লিটন দাস মিলারের ক্যাচ গ্লাভসে জমা করতে পারলে। ১১তম ওভারে আসা মাহমুদউল্লাহর প্রথম ডেলিভারিতে এজ হয়, ক্যাচ যায় বাংলাদেশ কিপারের হাতে। তালুবন্দি করতে পারেননি লিটন। সাউথ আফ্রিকার সংগ্রহ তখন ৫৭ রান।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কবাংলাদেশ-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT