চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমজ কন্যার মা হলেন ৭৩ বছরের বৃদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতের অন্ধ্র প্রদেশে জমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা। বৃহস্পতিবার জমজ কন্যার মা হন মানগায়াম্মা ইয়ারামতি নামের ওই বৃদ্ধা।

ইয়ারামতির বয়স বিবেচনা করে চিকিৎসকরা সিজার করার সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন, জমজ দুই নবজাতক ও তাদের মা ভালো আছেন।

ইয়ারামতি বলেন, আমি এবং আমার ৮২ বছর বয়সী স্বামী সবসময়ই সন্তান চেয়েছি। কিন্তু আমাদের সন্তান হচ্ছিল না। গ্রামের সবাই আমাদের নিঃসন্তান বলতেন। সন্তান লাভের আশায় আমরা অনেক চিকিৎসা নিয়েছি।

‘অবশেষে আমাদের কোলজুড়ে দুই মেয়ে এসেছে। এটি আমাদের জীবনের সেরা মুহূর্ত’, যোগ করেন ইয়ারামতি।

বাবা হওয়ার কয়েক ঘণ্টা পর ইয়ারামতির স্বামী সীতারমা রাজারাও বলেন, আমরা অবিশ্বাস্যভাবে খুশি।  তবে এর একদিন পরই হঠাৎ স্ট্রোক করায় রাজারাওকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজারাও ও ইয়ারামতি দুজনেরই বয়স অনেক। কোনকিছু হয়ে গেলে তাদের অনুপস্থিতিতে কন্যাদের কে দেখাশোনা করবে- এমন প্রশ্নের জবাবে রাজারাও বলেন, কোনকিছুই আমাদের হাতে নেই, সবকিছুই সৃষ্টিকর্তার হাতে।

Reneta

ভারতে এই বয়সে মা হওয়ার ঘটনা অবশ্য ইয়ারামতির ক্ষেত্রেই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে দালিজিন্দার কাউর নামের ৭০ বছরের এক বৃদ্ধা তার ছেলের জন্ম দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমজ সন্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT