চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবিতে ‘দক্ষিণ এশিয়ায় রাষ্ট্র এবং সমাজ: ঐতিহাসিক প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারের সমাপনী

সাবিকুন্নাহার লিপিসাবিকুন্নাহার লিপি
৮:১৮ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৯
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘দক্ষিণ এশিয়ায় রাষ্ট্র এবং সমাজ: ঐতিহাসিক প্রেক্ষাপট’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও ভারতের কলকাতার ‘মওলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউট অব এশিয়ান স্টাডিজ’ এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনারের সমাপনী অনুষ্ঠান হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া বলেন, দু’দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে উল্লেখ্য বিষয়গুলো নিয়ে যে সকল আলোচনা হয়েছে, এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সামাজিক ও রাজনৈতিক নানা সমস্যা সমাধানে নতুন দ্বারা উন্মোচিত হবে এবং বৈচিত্র্যের মাত্রা ছড়িয়ে যাবে। দক্ষিণ এশিয়ার অঞ্চলের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা আদান-প্রদানের মাধ্যমে সবাই সমস্যা সমাধানে এগিয়ে যাবে।

সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এস. ডি মুনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জানা ইতিহাস চর্চা কেন্দ্র’ এর প্রেসিডেন্ট অধ্যাপক মেসবাহ কামাল। এছাড়াও আন্তর্জাতিক কনফারেন্সের কো-অর্ডিনেটর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

সমাপনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সকালে বাংলাদেশের ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হুসাইন এর সভাপতিত্বে প্লিনারি সেশন-২ এর মধ্য দিয়ে কনফারেন্সের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এই সেশনে আলোচনা করেন ভারত সরকারের সাবেক সচিব অ্যাম্বাসেডর শারভাজিৎ চক্রবর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. খুরশীদা বেগম, ভারতের দিল্লীর আমবেদকার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইংলিশ, স্কুল অব লেটারস্ এর অধ্যাপক বুদ্ধ প্রকাশ, দৈনিক জনকণ্ঠ পত্রিকার এক্সিকিউটিভ এডিটর স্বদেশ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

Reneta

কনফারেন্স এর সমাপনী দিনে চারটি সেশনে মোট ৩২ টি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে।

টেকনিক্যাল সেশন-৫ এ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে ৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

টেকনিক্যাল সেশন-৬ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সেমিনার কক্ষে ৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

টেকনিক্যাল সেশন-৭ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোমিন চৌধুরী এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

টেকনিক্যাল সেশন-৮ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সেমিনার কক্ষে ৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।

শুক্রবার ‘দক্ষিণ এশিয়ায় রাষ্ট্র এবং সমাজ: ঐতিহাসিক প্রেক্ষাপট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রথম দিনেও চারটি টেকনিক্যাল সেশনে মোট ৩২ টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT