চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর খুনির ফাঁসির রায় কার্যকরে আইনমন্ত্রীর স্বস্তি প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় কারাবন্দি পাঁচ আসামির ফাঁসি কার্যকরের পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পলাতক আসামিদের ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি, এটা অনেক স্বস্তির বিষয়।

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের রায় কার্যকরের প্রতিক্রিয়ায় আজ রোববার গুলশানের সরকারি আবাসিক অফিস থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরকে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করবো।
গতরাতে ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকরের মাধ্যমে এই প্রতিশ্রুতির কিছুটা হলেও বাস্তবায়ন করেছি।

মন্ত্রী বলেন, আমাদের কাজ শেষ হয় নাই। এখনো যারা পলাতক আছে তাদেরকে ধরে এনে রায় কার্যকর করার পরে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের বাস্তবায়ন সম্পূর্ণ হবে।

তিনি বলেন, আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করছি যে, বঙ্গবন্ধুর অবশিষ্ট পলাতক খুনিদের এই বাংলার মাটিতে ফিরিয়ে এনে আমাদের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় কার্যকর করবো ইনশাআল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইনমন্ত্রী আনিসুল হকবঙ্গবন্ধুর খুনী
শেয়ারTweetPin

সর্বশেষ

মোহাম্মদপুরে সমন্বয়ককে কুপিয়ে জখম, মোল্লা কাউসার গ্রেপ্তার

মার্চ ১১, ২০২৬

কাতারে নাও হতে পারে মেসি-ইয়ামালদের ফিনালিস্সিমা

মার্চ ১১, ২০২৬

১১ মার্চ ১৯৭১: স্বাধীনতা সংগ্রামের প্রতি মাওলানা ভাসানীর পূর্ণ সমর্থন

মার্চ ১১, ২০২৬

তেল নিতে রাতেও রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

মার্চ ১১, ২০২৬

নির্যাতনের শিকার শিশুটির জীবন বাঁচলেও মা হতে পারবে না কোনোদিন

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT