জন্মদিনে নিজে নিজেকে উপহার দিয়ে বসলেন বলিউড তারকা তাপসী পান্নু। নিজেকে বাড়ি উপহার দিলেন তিনি। দিল্লীতে কেনা এই বাড়িতে শিগগিরই তার বোন সাগুনকে নিয়ে উঠবেন বলে জানিয়েছেন।
বাড়ি কিনে নিজের উচ্ছ্বাস জানিয়ে পান্নু বলেন, ‘আমার জীবনের অনেক বড় স্বপ্ন পূরণ হলো। ইচ্ছা ছিল ৩০ বছর বয়সের মাঝে আমার নিজের কেনা একটি বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সুন্দর একটা ক্যারিয়ার থাকবে। পাশাপাশি কোনো ঋণ থাকবে না। বাড়ি কেনার মধ্যে দিয়ে সেটি পূর্ণতা পেল।’
বাড়ি কিনে বসে নেই পান্নু। ইচ্ছা এ বছরের দিওয়ালি উৎসব করবেন নতুন বাড়িতে। সে কারণে চলছে ঘর সাজানোর কাজ। ইতিমধ্যে ইন্টেরিয়র ডিজাইনাররা ব্যস্ত হয়ে পড়েছেন বাড়িকে পান্নুর মনের মতো করে সাজিয়ে দিতে।
তবে বাড়ির সাজ-সজ্জার দিকে নাকি মোটেও মনোযোগ দিতে পারছেন না পান্নু। সবদিক সামলে চলছেন তার বোন। কারণ পান্নু ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ছবি ‘জুড়ুয়া টু’র প্রচারণা নিয়ে।
‘জুড়ুয়া টু’ ছবিতে তাপসী পান্নুর সঙ্গে আরও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান। ছবিটি মুক্তি পাবে আগামী ২৭ সেপ্টেম্বর। টাইমস অব ইন্ডিয়া।








