চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিন নিয়ে জোভানের গল্প-চিত্রনাট্যে নাটক, সঙ্গে তাসনিয়া ফারিণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২১
বিনোদন
A A

অভিনয় শিল্পীদের অনেকেই নাটকে গল্পভাবনা দিচ্ছেন। নিশো, মেহজাবীনের পর সেই তালিকায় যুক্ত হলো অভিনেতা জোভান। এর আগে তার গল্পভাবনায় নাটক নির্মিত হলেও এবার তিনি প্রথমবারের মত চিত্রনাট্য লিখেছেন।

নাটকটির নাম ‘আমার বার্থ ডে’। পরিচালনা করেন সহিদ উন নবী। গত তিনদিন ধরে পুরান ঢাকায় নাটকটির শুটিং চলছে।

জোভান জানান, এই গল্পটা তার মাথায় আসে গত জন্মদিনে। তখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এই গল্পটা তাদের সঙ্গে শেয়ার করি। আমার প্ল্যান শুনে ওরা বেশ খুশি হয়েছিল। সেই চিত্রনাট্য পরিচালক সহিদ উন নবীর সঙ্গে শেয়ার করার পর ওনার বেশ পছন্দ হয়। এরপর শুটিংয়ে নেমে পড়ি।

তিনি আরও বলেন, গল্পে দেখা যাবে পুরান ঢাকার একটি ছেলেকে। তার জন্মদিনকে ঘিরে এলাকজুড়ে বিশাল আয়োজন। জন্মদিন উপলক্ষে ৭ দিনব্যাপী আয়োজন করে বসে। মাইকিং করে এলাকাবাসীর সবাইকে দাওয়াত দেয়। এরপর শেষদিকে গিয়ে দর্শকরা দারুণ টুইস্ট পাবে।

নাটকটি গল্পের নায়ক অভিনেতা জোভান নিজেই, আর নায়িকা তাসনিয়া ফারিণ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন শহিদুল আলম সাচ্চু, মনুরা মিঠু, রেশমি, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ।

নির্মাতা সহিদ উন নবী বলেন,  জোভানের গল্প চিত্রানাট্যে এটি বেশ মজা এক গল্প। রোমান্টিক কমেডি ঘরানার একটা কাজ। দর্শকরা যেমন গল্প পছন্দ করে, এটা ঠিক তেমনই। ভালো বাজেটে এবং বড় আয়োজনে এর শুটিং হচ্ছে। কাজটিতে অনেক রকম ভিন্নতা আছে। আমার বিশ্বাস কাজটি দর্শকরা পছন্দ করবেন।

Reneta

জোভানের এই গল্পটি অভিনেত্রী তাসনিয়া ফারিণের চমৎকার লেগেছেন। তিনি বলেন, জোভান যখন আমার সঙ্গে শেয়ার করলে তাকে সাধুবাদ জানাই। একজন শিল্পী যখন তার অভিনয়ের বাইরে নতুন একটা বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করে; সেটা অবশ্যই ভালো দিক।  কেউ যদি তার অন্য একটা গুণ এক্সপ্লোর করতে চায় তাহলে সেটা তো খুবই ভালো। প্রথম গল্প, চিত্রনাট্য হিসেবে জোভান সেটা খুব ভালো লিখেছে।

পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একটি বেসরকারি টিভিতে পরে গ্লোবাল টিভিতে প্রচারে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসনিয়া ফারিণফারহান জোভানসহিদ উন নবী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT