চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জটিল ইনফেকশনে আক্রান্ত সেই নবজাতক

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৭:৫২ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

মৃত ভেবে দাফনের আগে কেঁদে উঠা অপরিণত শিশু গালিবা হায়াতকে ঢাকায় নিয়ে আসার একদিন পরও তার অবস্থা আশঙ্কাজনক। স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকা শিশুটির ওজন আধা কেজিরও কম। চিকিৎসকরা বলছেন, জন্মের পর বিভিন্ন হাতে হাতে ঘোরায় জটিল ইনফেকশনেও আক্রান্ত হয়েছে সে।

ফরিদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের নিয়মিত খেলোয়াড় নাজমুল হুদা মিঠু ও তার আইনজীবী স্ত্রী নাজনীনের প্রথম সন্তান গালিবা হায়াত। ২২ সেপ্টেম্বর ফরিদপুরের একটি হাসপাতালে তার জন্ম। কিন্তু মাত্র ২৩ সপ্তাহেই জন্ম নেওয়া অপরিণত শিশুটিকে চিকিৎসকরা অবস্থাদৃষ্টে মৃত ঘোষণা করেন। এরপরই শিশুটিকে দাফনের উদ্যোগ নেন স্বজনেরা। রাতে দাফন করা সম্ভব না হওয়ায় শিশুটিকে গোরস্থানেই রাখা হয়।

ভোরে দাফনের প্রস্তুতির সময় শিশুটি হঠাৎ নড়ে উঠে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এক প্রবাসীর সহায়তায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে হেলিকপ্টারে নিয়ে আসা হয় ঢাকার স্কয়ার হাসপাতালে। শিশুটিকে বাাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে শিশু চিকিৎসক আফতাব রাজের তত্ত্বাবধানে আট সদস্যের চিকিৎসক দল।

ডা. আফতাব ইউসুফ রাজ বলেন, ওর ওজন ছিলো মাত্র ৪৫০ গ্রাম। আধা কেজিরও কম। ওর শ্বাস ছিলো কিন্তু তা ভালো ছিলো না। নানান হাতে ওকে ধরা হয়েছে, ওকে একটা কার্টনে রাখা হয়েছিলো। তাই পরিবেশ থেকেও সে ইনফেকশনগুলো পেয়েছে। ওকে প্রায় ৬ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আজ দুপুরের পর ওর রক্তক্ষরণ কিছুটা কমেছে। তারপরও বলতে পারছি না রক্তক্ষরণ পুরোপুরি কমে গেছে, যেকোনো সময় আবার হতে পারে। 

আশায় বুক বেঁধে আছেন মা নাজনীন এবং বাবা মিঠু। 

নাজমুল হুদা মিঠু বলেন, যে আমাকে হেল্প করেছে সে আমাকে ফোনে বলেছিলো, আমি আপনাকে একটা স্পন্সর দিতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। প্রথমে চাইনি যে এটা নিবো। পরে ভাবলাম, সন্তানকে বাঁচানোর যেহেতু সুযোগ এসেছে তাই সেটা নিই। পরে তার হেলিকপ্টারে ঢাকায় আসছি, স্কয়ারে ভর্তি করেছি। এখন দেখা যাক কি হয়।

Reneta

মা-বাবা, স্বজন, চিকিৎসকসহ সকলের প্রার্থনা যেনো হায়াত পায় গালিবা হায়াত।

Jui  Banner Campaign
ট্যাগ: নবজাতকশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT