চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের সুযোগ নিয়ে কেউ যেন দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে: আসিফ নজরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জঙ্গিবাদের সুযোগ নিয়ে দেশি-বিদেশি কোন শত্রু যেন বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমরা যদি এ দেশ, সমাজ ও মানুষের ভালো চাই; আমাদের ছাত্র, সন্তান ও নিজেদের ভালো চাই; দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই; বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে চাই; তাহলে যেকোন মূল্যে জঙ্গিবাদ ও মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে।

আজ সন্ধ্যায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০০৫ সালে ঝালকাঠিতে জেএমবি’র বোমা হামলায় প্রাণ হারানো বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

জেএমবি’র বোমা হামলায় বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়েঁর মর্মান্তিক মৃত্যুর ঘটনা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ খুবই ভয়ঙ্কর জিনিস। এটা মানুষকে কতটা যুক্তিহীন, অমানুষ ও নিষ্ঠুর করে তোলে তার বড় উদাহরণ এই ঘটনা।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, যে কোন ধর্মের জঙ্গিবাদ মানুষকে নিষ্ঠুর, মরিয়া ও বেপরোয়া করতে পারে। এর বহু উদাহরণ আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও বিভিন্ন সময়ে ভয়ঙ্কর জঙ্গিবাদ হয়েছে। আমরা কোন অজুহাতে বা কোন মোড়কেই জঙ্গিবাদ বা উগ্রবাদকে সমর্থন করতে পারি না।

তিনি বলেন, বাংলাদেশের চারপাশে বন্ধু ভাবাপন্ন কোন দেশ নেই। তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা। কোন ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো এবং এ নিয়ে ষড়যন্ত্র করা। অতীতে বাংলাদেশে যেসব মৌলবাদী ঘটনা ঘটেছে, তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে আমাদের দেশের নামে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব করে প্রতিবেশী রাষ্ট্র আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে এখানে একটা নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলকে ‘কনভিনস’ করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে। ফলে আমরা গত ১৫ বছরে দেশে ফ্যাসিস্ট শাসন পেয়েছি।

Reneta

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এম এ আউয়াল, ঢাকা মহানগর দায়রা জজ মো . জাকির হোসেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েজ প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. আসিফ নজরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT