চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামতে রাজি ফেসবুক, টুইটার,ইউটিউব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৫, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

লন্ডন হামলার পর নিজেদের সামাজিক মাধ্যমকে জঙ্গিবাদী চেতনা-তৎপরতা মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক, টুইটার, গুগলের মতো প্রতিষ্ঠানগুলো।

জঙ্গি-সন্ত্রাসীদের জন্য ফেসবুককে চরম বিপজ্জনক প্ল্যাটফর্মে পরিণত করার কাজ চলছে বলে জানিয়েছে সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। লন্ডনে জঙ্গি হামলার পর সামাজিক মাধ্যমকে জঙ্গিবাদ ইস্যুতে সর্বোচ্চ কঠোর হওয়ার আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে।

মে’র এই আহ্বানের পরই নিজেদের প্ল্যাটফর্মকে কার্যকর ভাবে জঙ্গি বিরোধী করার ঘোষণা দেয় ফেসবুক।
রোববার এক বিবৃতিতে লন্ডন হামলার নিন্দা জানিয়ে ফেসবুকের পলিসি ডিরেক্টর সাইমন মিলনার বলেন, ‘আমরা ফেসবুককে জঙ্গিবাদের জন্য অসহনীয় করে তুলবো। এজন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু করেছি। সম্মিলিত এই কাজের মাধ্যমে ফেসবুক থেকে জঙ্গিবাদ এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে পারে এমন সব পোস্ট-কাজকর্ম সরিয়ে ফেলা হবে। নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হলে আমরা আইনপ্রয়োগকারী সংস্থাকেও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবো।’

টুইটার জানায়, জঙ্গিবাদে উস্কানি দেয়া অপপ্রচার বন্ধে আগের চেয়েও কঠোর হবে প্রতিষ্ঠানটি।
টুইটারের যুক্তরাজ্যের শীর্ষ কর্মকর্তা নিক পিকলস বলেন,‘টুইটারে সন্ত্রাসী উপকরণের কোনো স্থান নেই।’

জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য ২০১৬ সালেই ৪ লাখ টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Reneta

জঙ্গিদের দারুণ প্রচারণাক্ষেত্র হয়ে উঠেছে ইউটিউব এমন অভিযোগে ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্কারমূলক ব্যবস্থা নিয়েছে সবচেয়ে বড় ভিডিও সাইটটি পরিচালনা করা গুগল।

লন্ডনে গত শনিবার ৩ জঙ্গির হামলায় ৭ জন নিহত হন। এই হামলার আগে দুই মাসে দু’টি জঙ্গি হামলার মুখে পড়ে যুক্তরাজ্য। এসব হামলায় ইন্টারনেট বিশেষ করে সামাজিক মাধ্যম দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন ব্রিটিশ টেরেসা মে। এসব ইন্টারনেট প্রতিষ্ঠান জঙ্গিবাদ ছড়ানোর নিরাপদ মাধ্যম হয়ে উঠেছে জানিয়ে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনে জঙ্গিবাদইউটিউবটুইটারফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাবিশ্বের গোপন সত্য ফাঁস করবেন স্পিলবার্গ!

জুন ১১, ২০২৬

নতুন প্রধানমন্ত্রী ও নতুন অর্থমন্ত্রীর ‘প্রথম বাজেট’ পেশ

জুন ১১, ২০২৬

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে ‘সুখবর’

জুন ১১, ২০২৬
ছবি: জাতীয় বাজেট ২০২৬-২৭

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

জুন ১১, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT