চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের উত্থান ঠেকাতে গণমাধ্যমের ভূমিকা বেশি: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
২:৫৫ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদি সন্ত্রাসী কর্মকান্ড যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য গণমাধ্যমকে যথাযথ ভূমিকা রাখাতে হবে।

বুধবার তথ্যভবনের ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী যারা সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন তাদের কঠোর সমালোচনাও করেন।

প্রধানমন্ত্রী বলেন, সমালোচনা হবে, তবে সেই সমালোচনা গঠনমূলক হোক, সেই সমালোচনা যেন মানুষের কাছে বিভ্রান্তি ও বিকৃত না করে, যতোটুকু অগ্রগতি করেছি বা ভালো কাজ করেছি সমালোচনার পাশাপাশি সেগুলো বলার ও সাহস থাকতে হবে।

গণমাধ্যমককে শুধু ব্যবসায়িক দৃষ্টিতে নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সারা বিশ্বে বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশগুলি নানা ধরণের সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকান্ড চালানো হচ্ছে। টিভি ও পত্রিকাসহ সকল মিডিয়া যেন লক্ষ্য থাকে যে বাংলাদেশে যেন কোন প্রকার জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা না হয় এবং এর খারাপ দিকগুলো প্রচার ও প্রকাশ হয় সে ব্যপারে যথাযথ ব্যবস্থা নেবে। মাদক দেশে ব্যাধির মতো মারাত্মক আকার ধারণ করেছে। এ ব্যাপারে মিডিয়াকে যথাযথ ব্যবস্থা গ্রহনের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

যারা গনতন্ত্রহীনতা নিয়ে উচ্চবাচ্য করছেন, তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

Reneta

তিনি বলেন কেউ নাকি গণতন্ত্র দেখেন না, কেউ সংবিধান সংশোধনের জন্য আবার সংস্কার কমিশন গঠনের কথা বলেন এরাই এক সময় স্বৈরশাসকরা যখন অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তখন তারা উপদেষ্টা হয়েছেন, তাদের সঙ্গে চাকরী করেছেন আবার কেউ তাদের পদলেহন করেছেন।তখন কিন্তু তাদের কাছে এই চেতনাগুলি ছিল না।মনে হয় চেতনার দুয়ারটি যেন বন্ধ ছিল। আমরা এসে যখন মুক্তবুদ্ধি চিন্তার চর্চা করার সুযোগ করে দিয়েছি তখন উনাদের বুদ্ধির দুয়ার এতোই খুলে যাচ্ছে যে যতই তারা গণতন্ত্র পাচ্ছে আরো চাই আরো চাই করতে শুরু করেছে।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ তথ্য ভবন হবে জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধ রচনার কেন্দ্র। সেই সঙ্গে স্বাধীনতার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে তথ্য মন্ত্রণালয়কে আরো বেশি উদ্যোগী হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রায় ৩৮ কাঠা জমির ওপর ষাট কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ১৬ তলা তথ্য ভবন। যেখানে একই সাথে থাকবে, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT