চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ বিষয়ে গণমাধ্যমকে সজাগ থাকার পরামর্শ

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৬:০৬ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

সরকারকে উৎখাতের অংশ হিসেবে গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল ইনু।

রোববার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে টেলিভিশনের মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

বৈঠকের শুরুতেই গুলশান এবং শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Banglabid

বলেন, ‘এই জঙ্গি সন্ত্রাসীদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, ধর্মের কোনো সম্পর্ক নেই। ইসলাম ধর্মের হাজার বছরের শান্তি, সমৃদ্ধি এবং সৌহার্দকে যারা বিশ্বাস করে না তারাই এমন হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এরা নিরাপরাধ মানুষের উপর আক্রমণ পরিচালনা করার মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের অসাম্প্রদায়িক নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বিব্রত করা ও উৎখাত করার ষড়যন্ত্র করেছিলেন তারা।’

সন্ত্রাস, জঙ্গিবাদ এবং উন্নয়ন একসাথে চলতে পারে না মন্তব্য করে তথ্যমন্ত্রী এ বিষয়ে গণমাধ্যমকে আরও সজাগ থাকার পরামর্শ দেন।

Reneta

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের দমন-ধ্বংস করার যে প্রশাসনিক রাজনৈতিক ও সরকারী পদক্ষেপ চলছে সেই ক্ষেত্রে আপনারা গণতন্ত্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে, অতন্দ্রপ্রহরী হিসেবে আপনাদেরকে আমরা এই জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার প্রশ্নে একটা ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমরা বিবেচনা করি।

“সেজন্য আজকে আমরা মনে করি গণমাধ্যম্যের সজাগ সতর্ক দৃষ্টি আমাদের জঙ্গি দমনে সাহায্য করবে।”

এসময় দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের মিত্র হিসেবে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন  তথ্যমন্ত্রী।

তিনি নীতি, নৈতিকতা মেনে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে জঙ্গি দমনে সংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT