চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ কৌশলগত কঠোর পদক্ষেপ জরুরি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৫৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের গডফাদার হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের দিন যতই ঘনিয়ে আসছে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা ততই বৃদ্ধি পাচ্ছে। জঙ্গি দমনে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের বিশেষ আন্তরিকতার অভাব না থাকলেও জঙ্গিরা বেপরোয়া হয়ে উঠেছে। ১৭ মার্চ রাজধানীতে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প ও প্রস্তাবিত প্রধান কার্যালয়ের ভেতরে আত্মঘাতী বোমা হামলার পর থেকে নানা ঘটনার পরে আজ বুধবার (২৯ মার্চ) মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযানের খবর দেশবাসীর মধ্যে উৎকন্ঠা তৈরি করেছে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশের থানা, কারাগার, বিমান বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। এ অবস্থাকে দেশের জন্য উদ্বেগজনক বলে আমরা মনে করি। গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গিগোষ্ঠীর নারকীয় হামলার পর থেকেই সারাবিশ্বের কাছে জঙ্গিবাদের বিশেষ নজরদারিতে বাংলাদেশ, যদিও সেসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় পদক্ষেপ লক্ষ্যণীয়। ধর্মের দোহাইয়ে হোক আর অপব্যাখ্যার কারণে হোক, জঙ্গিবাদের এই ক্রমবর্ধমান শাখা-প্রশাখা নির্মূল করা বিশেষ জরুরি। জঙ্গিদের সঙ্গে অন্যকোনো দেশ বিরোধী ষড়যন্ত্র জড়িয়ে আছে কিনা, তাও খতিয়ে দেখা দরকার। সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ জঙ্গিদমনে কৌশলগত নানা কঠোর পদক্ষেপ নিলে এইসব জঙ্গিবাদ-সন্ত্রাস আর নিরীহ মানুষ হত্যা বন্ধ হবে বলে আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি আস্তানাসিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ

জুলাই ৬, ২০২৬

আবুল কাসেম ফজলুল হকের প্রতি সবস্তরের শ্রদ্ধা

জুলাই ৬, ২০২৬

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT