চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিদের সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নেই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A

মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিচার ঘটনার ৬ বছর পর শেষ হয়েছে। আজ মঙ্গলবার দেয়া রায়ে আদালত আনসার আল ইসলামের পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যাবজ্জীবন সাজা পেয়েছে আরেক জঙ্গি।

দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলে দেওয়া এই হত্যাকাণ্ডের পর করা মামলার রায় দিতে গিয়ে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। যা বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রত্যাশিত। বিশেষ করে স্বাধীনভাবে লেখালেখি ও মতপ্রকাশ করার ক্ষেত্রে এটা বড় এক দৃষ্টান্ত।

তার আরও পর্যবেক্ষণ, অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য ছিল জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতার পথকে রুদ্ধ করা। স্বাধীন লেখালেখি ও মতপ্রকাশের জন্য তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর এ কারণেই আসামিরা কোনো সহানুভূতি পেতে পারে না বলে। তাদের (আসামিদের) চাওয়া ছিল ভবিষ্যতে কেউ যেন স্বাধীনভাবে লেখালেখি ও মতপ্রকাশ করতে না পারে।

বিচারক এখানেই থেমে না গিয়ে আরও বলেছেন, অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেই কেবল ন্যায়বিচার নিশ্চিত হবে। কারণ এতে একদিকে নিহত ব্যক্তির আত্মীয়রা শান্তি পাবেন এবং মুক্তমনা লেখকেরা স্বাধীনভাবে মত প্রকাশে সাহস পাবেন। অন্যদিকে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ করতে একজন ভয় পাবে এবং নিরুৎসাহিতও হবে।

আমরা জানি, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। সেই অধিকার যাতে কোনো ভাবেই বিঘ্নিত না হয়, সেই নির্দেশনাও দিয়ে রেখেছে। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিচারক মজিবুর রহমান আজ যে পর্যবেক্ষণ দিয়েছেন; তাও মূলত এই সংবিধানের আলোকেই। তবে অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে নানা প্রক্রিয়ায়, কৌশলে মানুষের সেই অধিকার আমরা বাধাগ্রস্থ হতে দেখেছি। অনেককে আবার সেই সব ‘চাপে’ নিজের মত প্রকাশে পিছিয়ে যেতেও দেখেছি।

‘মুক্তমনা লেখকেরা স্বাধীনভাবে মত প্রকাশে সাহস পাবেন’- আদালতের এই পর্যবেক্ষণের সঙ্গে আমরাও একমত প্রকাশ করছি। কেননা রাষ্ট্র-সমাজ-ব্যক্তির সাথে না মিললেও মানুষকে তার মত প্রকাশের সুযোগ দিতেই হবে। কারণ মত-দ্বিমত, যৌক্তিক তর্ক-বিতর্কের মধ্যেই অনেক সমাধান সূত্র বের হয়ে আসে।

Reneta

আমরা মনে করি, একজনের স্বাধীন মতের বিরুদ্ধে সহিংসতা কিংবা তার প্রাণহরণ কোনোভাবেই গ্রহণ যোগ্য হতে পারে না। যারা এই কাজে লিপ্ত তাদেরকে (জঙ্গিদের) সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিৎঅভিজিৎ রায়অভিজিৎ হত্যাজঙ্গিব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT