আগুন সন্ত্রাসী ও গুপ্ত হত্যাকারীরা নির্বিচারে সাধারণ নিরপরাধ মানুষকে
হত্যা করে সভ্যতা ও রাষ্ট্রের বিরুদ্ধে বর্বর যুদ্ধ ঘোষণা করেছে বলে
মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সকালে
কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়
শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ‘শত্রু মোকাবেলায় এই যুদ্ধ পরিস্থিতিতে কোনো ভুলত্রুটি যদি হয়, তা সংশোধন করা যাবে।
ইনু হুঁশিয়ারি দিয়ে বলেন, জঙ্গিদের এক চুল ছাড় দেয়া হবে না।









