চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি দমনে সাহসী সৈনিকের অসহায় পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৫, জুন ২০১৬
বাংলাদেশ
A A

স্ত্রী মাহমুদা খানম ও দুই শিশু সন্তানকে রেখে চট্টগ্রাম থেকে গত বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন জঙ্গি দমনে আলোচিত সাহসী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। পদন্নোতির আনন্দ আর নতুন কর্মস্থলের উত্তেজনায় হয়তো মনে কোনো শঙ্কা জাগেনি যে, স্ত্রীর সঙ্গে এই দেখাই শেষ দেখা।

নৃশংস হত্যাকাণ্ডের শিকার স্ত্রী মাহমুদা খানমকে হারিয়ে ঢাকায় বার বার জ্ঞান হারিয়েছেন জঙ্গি দমনে বহুল আলোচিত ওই অসহায় পুলিশ কর্মকর্তা। কিছুটা শক্তি সঞ্চয় করে চট্টগ্রামে পৌঁছালেও তার সাত বছরের শিশুপুত্রকে দেখতে হয়েছে মায়ের হত্যাকাণ্ডের দৃশ্য, আর দুই বছরের অবুঝ শিশুকন্যা খুঁজছে সদ্য হারানো মাকে। এক অসহায় সময় পার করছে পুরো পরিবার।

জঙ্গি দমনে সাহসী ওই পুলিশ কর্মকর্তার এই পরিস্থিতিতে তার সহকর্মীরা বাবুল আক্তারকে সান্তনা জানানোর পাশাপাশি খুনীদের চিহ্নিত করতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন।

রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর ঘটনাস্থলে হত্যাকাণ্ডের পর পরই ছুটে গিয়েছিলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহারসহ গোয়েন্দা পুলিশ কর্তারা। এই হত্যাকাণ্ডে তারা জঙ্গি সংশ্লিষ্টতাকে মাথায় রেখে বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছেন।

রোববার সকাল সাতটার দিকে প্রতিদিনের মতোই চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে নিয়ে বাসার সামনে স্কুলগামী বাসের অপেক্ষায় ছিলেন মাহমুদা খানম। সে সময় ৩টি মোটরসাইকেলে করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। তারা মাহমুদা খানমের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা প্রথমে তাকে ছুরিকাঘাত এবং পরে তাকে লক্ষ্য করে গুলি চালায়।। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Reneta

বাংলাদেশ পুলিশ বাহিনীতে তিনবার সবোর্চ্চ পদক অর্জনকারী ও জঙ্গি দমনে আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার জেএমবি চট্টগ্রামের সামরিক শাখার প্রধান মোহাম্মদ জাবেদকে আটকসহ বহু জঙ্গি তৎপরতা প্রতিহত করে আলোচনায় আসেন। জেএমবি আস্তানায় অভিযান চালাতে গিয়ে গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান বাবুল আক্তার। ভাগ্যক্রমে বাবুল বেঁচে গেলেও জঙ্গিদের টার্গেটে পরিণত হন তিনি। এছাড়া কক্সবাজারে কর্মরত থাকার সময় উপকূলের অনেক জলদস্যু আটকেও তার অবদান রয়েছে। বেসরকারি পর্যায়ে ২০১২ সালে সিঙ্গার-চ্যানেল আই (সাহসিকতা) পুরস্কার লাভ করেছিলেন বাবুল আক্তার।

সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন এসপি বাবুল আক্তার। তার পরিবারের সদস্যরা থাকেন চট্টগ্রামের জিইসি এলাকার ভাড়া করা অ্যাপার্টমেন্টে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬

সাশ্রয়ের আহ্বানেই বিতর্ক, মোদিকে ‘ব্যর্থ’ বললেন রাহুল

মে ১১, ২০২৬

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত

মে ১১, ২০২৬

বিয়েতে গয়না নয়, বৈদেশিক মুদ্রার সাশ্রয় চান নরেন্দ্র মোদি!

মে ১১, ২০২৬

যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT