চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আবু সুফিয়ানআবু সুফিয়ান
৮:১৪ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০২০
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) সদস্যদের সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দিতে ‘সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা-২০২০’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মীজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কর্মশালার সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির হুমু এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম।

এসময় দেশের বিভিন্ন টিভি, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ে দিক নির্দেশনা দেন।

কর্মশালার অতিথি হিসেবে যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মহসীনুল হাকিম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পেশাল রিপোর্টার মাহমুদা মৌমিতা, দৈনিক যুগান্তরের স্পেশাল রিপোর্টার মিজান মালিক, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আখলাকুছ ছাফা, গাজী টিভির স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ, চ্যানেল আই অনলাইন সাংবাদিক ও নিউজ রুম এডিটর আবু সুফিয়ান, চ্যানেল টুয়েন্টি ফোর এর সংবাদ উপস্থাপক পাপিয়া সুলতানাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Reneta

কর্মশালায় অতিথি সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।  পরে বিশ্ববিদ্যালয়ের দুইটি ব্যান্ড দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আই অনলাইনজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিসাসশিক্ষার্থীসাংবাদিকসাংবাদিকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT