চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
বাংলাদেশ
A A

বুধবার ঐতিহাসিক ছয় দফা দাবি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছু সময় সেখানে নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলীয় প্রধান হিসেবে সিনিয়র আওয়ামী লীগ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু ৬ দফা দাবির ভিত্তিতে পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের সূচনা ঘটান। এই ৬ দফা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালির স্বায়ত্বশাসনের দাবির ম্যাগনাকার্টা বা মুক্তির সনদ।

বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এখানকার জনগণের ওপর পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের শোষণ, বঞ্চনা, নিপীড়ন ও অত্যাচারের অবসান ঘটাতে স্বায়ত্বশাসনের দাবিতে ১৯৬৬ সালের ৭ জুন গোটা পূর্ব পাকিস্তানে দিনব্যাপী হরতাল আহ্বান করেন।

এই হরতালের দিনে ঢাকা, টঙ্গী, নারায়ণগঞ্জে বিক্ষোভকারীদের ওপর পুলিশ এবং প্যারা-মিলিটারি ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) গুলি চালিয়ে শ্রমিক নেতা মানু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ জনকে হত্যা করে।

প্রাদেশিক স্বায়ত্বশাসনের আন্দোলন দমনে পাকিস্তানীদের নৃশংসতা বেড়ে যাওয়ায় এই আন্দোলন ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর ফলে ফিল্ড মার্শাল আইয়ুব খানের শাসনের পতন ঘটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছয় দফা দিবসপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT