চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটপর্দার নোভা এবার সিনেমায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন নোভা। আগের মতো নাটকে নিয়মিত তাকে পাওয়া না গেলেও দর্শকের কাছে তার আছে বেশ গ্রহণযোগ্যতা। প্রথমবারের মতো এই অভিনেত্রী চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমায়।

সিনেমার নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। পরিচালনা করছেন রনি ভৌমিক।

বিষয়টি নিশ্চিত করে নোভা বলেন, যখন নিয়মিত কাজ করতাম তখনও বেশ প্রস্তাব আসতো চলচ্চিত্রে অভিনয়ের। ব্যাটে বলে মিলেনি বলে করা হয়নি। অবশেষে চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে রাজি হলাম। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।

এরআগে নিজের প্রথম সিনেমা নিয়ে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা রনি ভৌমিক জানিয়েছিলেন, আমার ছবির গল্পই মূলত প্রধান। যেখানে সামাজিক প্রেক্ষাপটের একটি কাহিনি ফুটিয়ে তোরা হবে। উঠে আসবে পারিবারিক সম্প্রীতির সৌন্দর্য, সৌহার্দ্য ও সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

তিনি জানান, ছবিতে কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদকে দেখা যাবে। তার সঙ্গে আরও থাকবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজীদা প্রীতিসহ একঝাঁক প্রিয়মুখ।

ছবিটির নির্মাণ কাজ বেশ ঘটা করেই শুরু হয়েছে বলে জানা যায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ‘মৃধা ভার্সেস মৃধা’।

Reneta

নোভা ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর তিনি দীর্ঘদিন নিয়মিতই কাজ করেছেন টিভিসি ও নাটক-টেলিছবিতে। বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে তার। এবার তিনি অপেক্ষায় আছেন নতুন এক অভিজ্ঞতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারিক আনাম খাননাটকনিমা রহমাননোভামৃধা ভার্সেস মৃধারনি ভৌমিকলিড বিনোদনসানজীদা প্রীতিসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬

সিলেটে উবারের যাত্রা শুরু

জুলাই ৯, ২০২৬

ইউরেনিয়াম চুক্তি ঘিরে ভারত-অস্ট্রেলিয়ার নতুন সমীকরণ, কার লাভ কতটা?

জুলাই ৯, ২০২৬

পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT