চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের ব্যাপারে কথা বলতে প্যারিস যাচ্ছেন নেইমারের বাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

একদিন আগেই খবর বেড়িয়েছে বার্সেলোনায় সুখে নেই নেইমার। মেসির ছায়া থেকে বের হতে ক্লাব ছাড়ার কথা ভাবছেন ব্রাজিল তারকা। সেই খবরের রেশ ধরে এবার শোনা যাচ্ছে, ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে প্যারিস যাচ্ছেন নেইমারের বাবা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক এস জানিয়েছে, প্যারিস সেইন্ট জার্মেইনের প্রেসিডেন্ট নাসের আল খালাইফির সঙ্গে কথা বলতে চলতি সপ্তাহেই ফ্রান্সে যাবেন সিনিয়র নেইমার।

তবে ব্রাজিলের টিভি চ্যানেল এস্পের্ট ইন্টারট্রিভও একধাপ এগিয়ে জানিয়েছে, এরই মধ্যে পিএসজির প্রস্তাব গ্রহণ করেছেন নেইমার। এমনকি তারা পিএসজির রংয়ে নেইমারের একটি গ্রাফিক্সও বানিয়ে ফেলেছে।

এর আগে কমপক্ষে তিনবার নেইমারকে দলে পাওয়ার জোড় চেষ্টা করেছে পিএসজি। তবে এবারের বিষয়টি ভিন্ন। পিএসজির মিডফিল্ডার মার্কো ভেরাত্তির বিষয়ে বার্সার অতি আগ্রহকে সুযোগ হিসেবে নিতে চায় ফরাসি জায়ান্টরা।

নেইমারের বাই আউট ক্লোজ ২০০ মিলিয়ন ইউরো। যেটা বর্তমানে ২২২ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। আগামী মৌসুমে রেটটা বেড়ে হবে ২৫০ মিলিয়ন। এত টাকা এক সঙ্গে দিয়ে নেইমারকে দলে নেয়া যেকোনো দলের জন্যই কঠিন।

তবে ইতালিয়ান তারকা ভেরাত্তিকে নিয়ে বার্সার আগ্রহ পিএসজিকে অনেকটা সুবিধা দেবে। ভেরাত্তির দাম হবে ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি। তাই তাকে বার্সার কাছে ছেড়ে দিয়ে বাকি ১২২ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লোজ মিটিয়ে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডকে দলে নিতে চায় ফরাসি ক্লাবটি।

Reneta

নেইমারের রহস্যপূর্ণ উত্তর, বার্সেলোনার আত্মবিশ্বাস

বার্সা ছাড়ার গুজব ও বাবার প্যারিস যাওয়ার খবরে আরও জোড় বাড়িয়েছে নেইমারের একটি রহস্যপূর্ণ উত্তর। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলতে সফরে থাকা নেইমার ভবিষ্যৎ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ভবিষ্যৎ সম্পর্কে কে জানে।’

প্রথমে চুপ থাকলে পরে নেইমারের খবরে মুখ খুলতে একরকম বাধ্যই হয়েছে বার্সেলোনা। তারা জানিয়েছে মিডিয়া যাই বলুক, নেইমারের ব্যাপারে তাদের আত্মবিশ্বাস এখনও শতভাগ।

সংবাদ সম্মেলনে বার্সার সহ-সভাপতি জর্ডি মস্ত্রে বলেন, ‘২০০ ভাগ নিশ্চিত যে এই গ্রীষ্মে বার্সা ছাড়ছেন না নেইমার।’

আর মেসি-সুয়ারেজদের সঙ্গে নেইমারকে প্রাক-মৌসুমের দলে রাখার কথা নিশ্চিত করে বার্সার টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ বলেছেন, ‘আমি বিশ্বাস করি না যে কেউ নেইমারের রিলিজ ক্লোজ দেবে’।

আরেকটু যোগ করে তিনি বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য হল দলের উন্নতি করা। সেই সঙ্গে ভেরাত্তিকে দলে ফেরাতে ভাল কোন খেলোয়াড়কে যাতে হারাতে না হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT