চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের পরিচালনায় কিশোর কুমারের বায়োপিক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২১
বিনোদন
A A

গত কয়েক বছর ধরে প্রয়াত কিংবদন্তি গায়ক, অভিনেতা, সুরকার ও নির্মাতা কিশোর কুমারের বায়োপিক নির্মাণ প্রসঙ্গে গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। কালজয়ী এই গায়কের ৯২ তম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে কিশোর কুমারের পরিবার।

সিনেমাটি প্রযোজনা করবেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার, সুমিত কুমার ও স্ত্রী লীনা চন্দ্রভারকার। প্রযোজনার পাশাপাশি এর পরিচালনাও করবেন অমিত কুমার।

বায়োপিক নির্মাণ প্রসঙ্গে অমিত কুমার বলেন,‘বায়োপিক নির্মাণের পরিকল্পনা আমার সব সময়ই ছিল। আমার পরিবারের চেয়ে তাকে (কিশোর কুমার) কে ভালো জানেন? আমরা খুব শিগগির বাবা সম্পর্কে আমাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেওয়া শুরু করব।’

সিনেমার শুটিং শুরু হতে একটু দেরি হবে বলে জানান অমিত কুমার। তিনি আরো জানান, ‘চিত্রনাট্য তৈরি করতে কমপক্ষে এক বছর লাগবে। অনেক পরিশ্রমসাধ্য কাজ এবং অনেক পথ পাড়ি দিতে হবে।’

কিশোর কুমারের ভূমিকায় পর্দায় কাকে দেখা যেতে পারে সে সম্পর্কে এখনো কিছু জানাননি অমিত কুমার।

এর আগেও অনেকেই কিশোর কুমারের বায়োপিক নির্মাণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু কোনোটিই বাস্তবায়িত হয়নি। সর্বশেষ বলিউড নির্মাতা অনুরাগ বসু কিশোর কুমারকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আইনি জটিলতার কারণে সেটিও বন্ধ হয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাকিশোর কুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, এখনও মেলেনি সন্ধান

জুন ১৭, ২০২৬
Youth's success in grape cultivation in Mymensingh

ময়মনসিংহে আঙুর চাষে তরুণের সাফল্য

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT