তিন বছরের ছেলের নামে নতুন মোবাইল বাজারে আনলেন অভিনেত্রী শিল্পা শেঠি। বুধবার মুম্বাইতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা, মালাইকা আরোরা খান, ফারহা খান, জিতেন্দ্রকে মোবাইলটি বাজারে আনেন।
‘ভিয়ান’ নামের এ মোবাইলটি ৮৪৯ টাকা থেকে ১২,৯৯৯ টাকার মধ্যে পাওয়া যাবে। স্মার্টফোনের সব রকম সুযোগ সুবিধাও পাওয়া যাবে এ ফোনে।
ভিয়ানের বাবা রাজ কুন্দ্রা জানিয়েছেন, ভিয়ান শব্দের অর্থ জীবন এবং এনার্জি। আশা করছি এই ফোনের মাধ্যমে ক্রেতারা সব রকম সুবিধার পাশাপাশি এনজয় করতে পারবেন।
আধুনিক প্রযুক্তির এ মোবাইল বলিউডি তারকাদের একাংশও ব্যবহার করছেন বলে জানান তিনি। সব মিলিয়ে ছেলের নামে এই ব্যবসায়িক পদক্ষেপ সফল হবে বলেই মনে করছেন শিল্পাও। তাদের দীর্ঘদিনের স্বপ্নও সত্যি হলো বলে জানিয়েছেন এ দম্পতি।







