চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী গুরুতর আহত

সুব্রত গাইনসুব্রত গাইন
১০:১১ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিরোজ আনাম নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে মাথায় ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টা করা হয়।

শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনের মাঠে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের শিকার ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

ফিরোজ আনাম রাবির অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রথমে আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথা এবং পায়ে ছুরিকাঘাত করা হয়েছে।

ফিরোজের সঙ্গে থাকা আবির নামের একজন জানান, সন্ধ্যায় ফিরোজ তার বান্ধবীকে নিয়ে স্টেডিয়ামের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে পাশেই হবিবুর হলের মাঠে নিয়ে যায়। এসময় তাদের কাছে থাকা ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। চিৎকার করলে ফিরোজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হায়দার বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ প্রশাসনকে জানিয়েছি বিষয়টি, শিগগিরি তারা ব্যবস্থা নেবে।

Reneta

তবে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিনতাইকারীর ছুরিকাঘাতরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT