সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলের মানুষকে ঋণসহায়তা দিতে তথ্য যাচাই এর কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে ঋণ বিতরণের তথ্য যাচাইয়ের ফরম বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম।
পরে ছিটবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি জানান, ছিটবাসীদের ঋণ গ্রহণে জাতীয় পরিচয়পত্র ও জমির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও ক্রাশ প্রোগ্রাম ও বিশেষ প্রোগ্রামের আওতায় তফসীলভুক্ত বিভিন্ন ব্যাংক থেকে দ্রুত ঋণ প্রদানের সুপারিশ করা হবে।







