চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রীদের আপত্তিকর মন্তব্য করায় শিক্ষককে গণপিটুনি, ১ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
টাঙ্গাইল
A A
ছাত্রী

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাঈদুর রহমান নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ওই বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়টির সহকারি ইংরেজী শিক্ষক।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই সাঈদুর রহমান বাবুল তাদের বিভিন্নভাবে যৌন হয়রানীমূলক কু-প্রস্তাব ও অশালীন মন্তব্য করে আসছিল। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদারকে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা নেননি। উল্টো গতকাল রোববার সকালে তারা ক্লাশে আসলে প্রধান শিক্ষক তাদের স্কুল থেকে বের করে দেয়ার ভয় দেখিয়ে সাঈদুর রহমান বাবুলের বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে সাক্ষর নেয়। স্কুল ছুটি শেষে ছাত্রীরা তাদের অভিভাবকদের জানালে সোমবার সকালে অফিস কক্ষে শিক্ষক সাঈদুর রহমান বাবুলকে অবরুদ্ধ করে রাখে।

এদিকে অবস্থা বেগতিক দেখে সাঈদুর কৌশলে পালানোর চেষ্টা করে। পরে বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা সাঈদুরকে গণপিটুনি দেয়। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টিতে এ ধরনের অপর্কম চলে আসছে। ফেল ও স্কুল বের করে দেয়ার হুমকিতে এতোদিন তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা নিরুপায়। তাই আমরা চাই সাঈদুর রহমান বাবুল ও প্রধান শিক্ষক মামুন তালুকদারের দৃষ্টান্তমুলক শাস্তি যাতে অন্য শিক্ষকরা এ ধরণের কাজ করতে ভয় পায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদার জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে সাঈদুর রহমান বাবুলকে বরখাস্ত করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬

নতুন ‘কুঁড়ি স্পোর্টসে’র ক্রিকেট ম্যাচ দেখতে মোহাম্মদপুরে হামজা

মে ৮, ২০২৬

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT