চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের সম্মেলন বিষয়ে ইতিবাচক নির্দেশনার সম্ভাবনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

বাংলাদেশ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের দাবি জানানো কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে যোগাযোগ করা হয়েছে। আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে বৈঠকের পর ছাত্রলীগের সম্মেলনের ঘোষণা আসতে পারে বলেও মনে করছেন তারা।

সম্মেলনের বিষয়ে একপ্রকার আশ্বাস পেয়ে এই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মঙ্গলবারের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা মেনে সম্মেলনের দাবিতে এই সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়া হয়েছিল।

সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান বলেন: ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বেই আমরা একটা নির্দেশনা চেয়েছিলাম। কাল যেহেতু সিনিয়র নেতারা আমাদের ডেকেছেন, আমরা আশা করছি সেখান থেকে একটা ইতিবাচক ফলাফল পাবো। তবে যেকোন বিষয়ে নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশনা মানতে আমরা প্রস্তুত। তার কথাই চূড়ান্ত।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন: গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের বর্তমান কমিটি আইনগতভাবে অবৈধ। কিন্তু নৈতিকভাবে যেহেতু সম্মেলনের বিষয়ে কোন নির্দেশনা পাইনি, তাই বর্তমান কমিটিই বহাল আছে বলে আমরা মনে করি।

শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছাত্রলীগকে দেখভাল করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদেরকে ডেকেছেন। তিনি আমাদের কথা শুনবেন।

সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজন বলেন: জননেতা ওবায়দুল কাদের বিভিন্ন সময় ছাত্রলীগের নিয়মিত সম্মেলনের উপর গুরুত্বারোপ করে কথা বলেছেন। আমরা তার থেকে অনুপ্রাণিত হয়েছি। তিনি একসময় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। সংগঠন পরিচালনার নানা দিক সম্পর্কে তিনি অবগত। আমরা আশা করছি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সম্মেলনের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী নির্দেশনা দেবেন।

Reneta

কারও হুমকির মুখে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে আরেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি বলেন: আমরা কারও হুমকি-ধমকিতে ভয় পাই না। কারও রক্তচক্ষুকে পরোয়া করিনা। সংবাদ সম্মেলন স্থগিত করার একমাত্র কারণ হলো আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন। তারা আমাদের অগ্রজ। তাদের পরামর্শ ও নির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগসংবাদ সম্মেলনসমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ হচ্ছে পারিবারিক গল্পে দর্শক মাতানো নাটক

এপ্রিল ১৮, ২০২৬

ট্রেবলজয়ী মেডেল নিলামে তুলছেন ম্যানসিটির ‘রহস্যময়’ একজন

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এপ্রিল-মে মাসে আসছে অস্বাভাবিক শক্তিশালী ‘সুপার এল নিনো’

এপ্রিল ১৮, ২০২৬

শক্তিশালী দল গড়লো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী

এপ্রিল ১৮, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব নিয়ে বিশ্বনেতাদের ভিন্নমুখী অবস্থান

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT