ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা কারণে দলের অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই ছাত্রলীগের নেতাদের আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ নেতাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এছাড়া দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যারা বিদ্রোহ করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও হুশিয়ারি করেন তিনি।
এছাড়াও জঙ্গি তৎপরতার মধ্য দিয়ে সরকার উৎখাতের চক্রান্ত সফল হবে না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।







