চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ সভাপতির হেলিকপ্টার ভ্রমণে হইচই কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০১৭
রাজনীতি
A A

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে যোগ দিতে শুক্রবার হেলিকপ্টারে চড়ে পাবনার ঈশ্বরদীতে গিয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ । তার এই হেলিকপ্টার ভ্রমণ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় চলছে।

সেই ঝড়ের ধাক্কা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও লেগেছে। ছাত্রলীগ নেতা সোহাগের হেলিকপ্টার ভ্রমণের পক্ষে-বিপক্ষে স্ট্যাটাস ও কমেন্টের মাধ্যমে তর্ক-বিবাদে জড়িয়েছেন অনেকে। এদের মধ্যে রয়েছেন ছাত্রলীগ ও ছাত্রদলের বর্তমান ও প্রাক্তন নেতা-কর্মী-সমর্থক থেকে শুরু করে সংবাদকর্মী এবং সাধারণ মানুষ।

বিতর্কে যোগ দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কানাডাপ্রবাসী সাহাবুদ্দিন লাল্টু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন: এক সময় ছাত্রনেতারা সেলফোন (cell phone) ব্যবহার করলে কিংবা মিনারেল ওয়াটার পান করলে তাদের নিয়ে সমালোচনা করা হতো। কিন্তু আজকের বাস্তবতায় বিষয়টি পুরোই বিপরীত। এদিকে আবার আজকের বাস্তবতায় কোনো একজন ছাত্রনেতা হেলিকপ্টারে মফস্বলের কোনো একটি জেলা/ উপজেলায় সাংগঠনিক সফরে গেলে সমালোচনার মুখে পড়েন। কিন্তু সময় ঘনিয়ে আসছে যখন সড়ক পথে যাতায়াতের কারণে সময় এবং খরচ দুটোই বেশী হবার ভয়ে মানুষ দূরের কোথাও যাবার জন্য হেলিকপ্টারকেই বেছে নেবেন।

‘সময়ের সাথে সাথে বদলে যায় সমালোচনার ধরনও। এমনকি, আজকে যে কাজের সমালোচনা হচ্ছে, কাল সে কাজ না করলে বরং সমালোচনায় পড়তে হতে পারে,’ বলে মন্তব্য করেন সাবেক ছাত্রদল সভাপতি।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম হেলিকপ্টার নিয়ে এত সমালোচনায় ক্ষিপ্ত হয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন। হেলিকপ্টারটি ছাত্রলীগ সভাপতি সোহাগের নিজের ভাড়া করা নয় উল্লেখ করে তিনি অভিযোগ করেন, হেলিকপ্টার নিয়ে এখন এত আলোচনা হলেও সোহাগ যখন ভালো কাজ করেন তখন কোনো সংবাদ হয় না।

Reneta

সাবেক ছাত্রনেতা মুখলেছউদ্দিন শাহীন অতীত এবং বর্তমানে দেশের বিভিন্ন কর্মকাণ্ডে ছাত্রনেতা ও কর্মীদের ভূমিকার তুলনা করে একটি ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেন ফেসবুকে।

শুধু সাবেক বা বর্তমান ছাত্রনেতারাই নন, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টরাও এ বিতর্কে জড়িয়েছেন। তাদের একজন ইব্রাহিম খলিল সবাক। এক সময় সবাক পাখি নামে পরিচিত ছিলেন। এখন প্রবাসী, প্রবাস থেকেই স্যাটায়ারমূলক ছোট্ট স্ট্যাটাস পোস্ট করেছেন তিনি।

অনলাইন নিউজ পোর্টাল সিলেটটুডে২৪.কম-এর প্রধান সম্পাদক কবির য়াহমদও ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের হেলিকপ্টার ভ্রমণ নিয়ে ফেসবুকে ছোট স্ট্যাটাসে কিছুটা বিদ্রূপ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT