চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র ধর্মঘট: কলাভবনের প্রধান ফটকে তালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
ঢাবি-ঢাকা বিশ্ববিদ্যালয়-ছাত্র ধর্মঘট

সারাদেশে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা ধর্মঘট চলছে সোমবার সকাল থেকে। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।

এই ধর্মঘটে অংশগ্রহণ এবং সোমবার শিক্ষার্থীদের ক্লাস বর্জন করার উদ্দেশ্যে এই তালা ঝোলানো হয়েছে।

ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষার্থীরাও। সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নিপীড়নের বিরুদ্ধে ধর্মঘট নিয়ে একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা কলাভবনের মূল ফটকে অবস্থান নেয়।ঢাবি-ঢাকা বিশ্ববিদ্যালয়-ছাত্র ধর্মঘট

প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বর্তমানে ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করছে। জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন দাবি করেছেন, সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘট পালিত হচ্ছে। তবে কলাভবনের সামনে তাদের অবস্থানের মধ্যেই ভবনের পেছনের ফটক, প্রক্টর অফিসের গেইট ও ডিন অফিসের গেট দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে যেতে দেখা গেছে।

ভিসি কার্যালয়ে বিক্ষোভে দু’দফা হামলার ঘটনায় দায়ী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি, বিশ্ববিদ্যালয়ের খরচে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রক্টর কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দেওয়ার চার দফা দাবিতে এই আন্দোলন করছে বাম ছাত্র সংগঠনগুলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র ধর্মঘটঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT