ইট-কাঠ-পাথরের ঢাকায় গাড়ির যানজটে প্রতিদিনের ব্যস্ততার জীবন অসহ্য লাগে। তাই ক্লান্তি ও ব্যস্ত জীবনের কষ্ট কমাতে অনেকেই ছুটির দিনে ঘুরতে যান হাতিরঝিলে। নাগরিক জীবনে মনোরম সৌন্দর্য নিয়ে হাতিরঝিল হয়ে উঠেছে অন্যতম বিনোদন কেন্দ্র। চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় দেখুন হাতিরঝিলের কিছু দৃশ্য।

ভাওয়ালের রাজার তেজগাঁও এলাকায় ছিলো এস্টেট। এস্টেটের হাতিরপাল এই ঝিলে পানি খেতো আর বিচরণ করতো এর চারপাশে। তাই এই ঝিলের নাম হয় হাতিরঝিল।

হাতিরঝিল ঢাকার ভেতর যেন এক অন্য ঢাকা

১ হাজার ৯৭১ কোটি টাকা ব্যয়ে মোট ৩০২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হাতিরঝিল প্রকল্পটি

মানুষজন দলবেঁধে এখানে বেড়াতে আসেন
আমাদের দেশে শিশুশ্রম নিষিদ্ধ হলেও সারাদিনই শিশুদের খাবার/ পানি মাথায় নিয়ে বিক্রি করতে দেখা যায়

রয়েছে মোবাইল রেস্তোরাঁ
মেনু দেখে অর্ডার করলেই তৈরি করে দেবে নানা স্বাদের খাবার

মিষ্টি পানও পাওয়া যায়, প্রতি খিলি দশ টাকা

হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের মাধ্যমে ত্রিশ টাকায় এক চক্কর দিয়ে আসতে পারেন হাতিরঝিল এলাকা

যদিও রেলিংয়ে বসা নিষেধ, কিন্তু অনেকেই মানছে না তা

রাতের বেলা এ আবার অন্যরূপের হাতিরঝিল, আধো আলো আধো অন্ধকার







