চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতার শীর্ষে রোনালদো

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:১৩ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগটা হ্যাটট্রিক দিয়েই শুরু করলেন পর্তুগিজ ও রিয়াল মাদ্রিদ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ গোলদাতার খাতায় নিজের নাম তুলে ধরলেন সিআর সেভেন।

তিনবারের বিশ্বসেরার খেতাব জেতা রোনালদো আগের ম্যাচেই স্প্যানিশ লা লিগায় এসপানিওলের বিপক্ষে করেছিলেন হ্যাট্রিকসহ ৫ গোল, গতকাল রাতে করলেন ৩ গোল।

শাখতার দোনেৎস্কের বিপক্ষে মাঠে নেমেছিলেন যেন গোলের বন্যা বইয়ে দেওয়ার পণ করে। ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৭৮তম গোল পূর্ণ করেন। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। ৬৩ মিনিটে আবারো পেনাল্টি থেকে গোল করেন সিআর সেভেন।

হ্যাটট্রিক পূরণ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রোনালদোকে। ম্যাচের ৮১ মিনিটের সময় মার্সেলোর জোরালো শট ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান শাখতারের গোলরক্ষক। সেখান থেকে বল পেয়ে হেড করে জালে বল পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাটট্রিকের উচ্ছ্বাসে মাতেন রোনালদো।

২০০২ সালের ১৪ আগস্ট স্পোর্টিং সিপির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক রোনালদোর। এখন পর্যন্ত ১১৬ ম্যাচে ৮০টি গোল করেছেন তিনি। ৯৯ ম্যাচে ৭৭ গোল করে তার নিকট প্রতিন্দ্বন্দী বার্সেলোনার লিওনেল মেসি।

আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব এএস রোমার মুখোমুখি হবে বার্সেলোনা। ওই ম্যাচেই ২৬তম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচ খেলতে নামবেন টানা চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

Reneta

হ্যাটট্রিকের জবাব হয়তো হ্যাটট্রিক দিয়েই দেয়ার চেষ্টা করবেন আর্জেন্টাইন এ ক্ষুদে জাদুকর। পারবেন কি?

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিশ্টিয়ানো রোনালদোচ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT