চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যান্সেলরের সিদ্ধান্তের অপেক্ষায় বুয়েট

রাজীব দাস রাজীব দাস
৮:৪৩ পূর্বাহ্ণ ১১, মে ২০১৫
বাংলাদেশ
A A

বুয়েট থেকে বহিস্কৃত ছাত্রলীগ সভাপতি শুভ্রজ্যোতি ঠিকাদার এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশের পর জরুরি বৈঠক শেষে বুয়েট কর্তৃপক্ষ চ্যান্সেলরের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে।

সভাশেষে ভাইস-চ্যান্সেলর খালেদা একরাম জানিয়েছেন, তারা তদন্ত কমিটির রিপোর্ট চ্যান্সেলরের কাছে পাঠিয়েছিলেন। এখন তিনি যে সিদ্ধান্ত দেবেন তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

‘এছাড়া আমাদের আর অন্য কোনো সিদ্ধান্ত নেই,’ বলে বৈঠক শেষে বেরিয়ে যান ভাইস-চ্যান্সেলর।

Banglabid

অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এ বিষয়ে রাষ্ট্রপতির অফিস থেকে তাৎক্ষণিক কিছু জানোনো হয়নি।

তবে হাইকোর্টের নির্দেশ এবং সিন্ডিকেটের অবস্থান জানার পর সকাল থেকে শুরু হওয়া তাদের গণসংহতি কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ। হাইকোর্টের সিদ্ধান্ত জানার পর তারা করতালি দিয়ে ওই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছিলো।

বুয়েটের শিক্ষার্থীরা জানিয়েছে, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ের পর সেই খবর বুয়েটের সর্ববৃহৎ গ্রুপে পোস্ট করা হয়। সেখানে একজনের ‘জয় বাংলা’ মন্তব্যের বিপরীতে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম মন্তব্য করেন ‘জয় মা কালী! জয় ইন্ডিয়া’।

Reneta

ছাত্ররা ওই মন্তব্যের প্রতিবাদ করলে তিনি মন্তব্যটি সম্পাদনা করে লিখেন ‘জয় ইন্ডিয়া, জয় মাসল পাওয়ার, জয় নেস্টি পলিটিক্স, জয় ইনজাস্টিস’।

পরের দিন বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র এবং সাধারণ সম্পাদক কনক আরো কয়েকজনকে নিয়ে যখন মিষ্টি বিতরণ করছিলেন জাহাঙ্গীর আলম তখন কনক এবং শুভ্রকে গালি-গালাজ করে বলে অভিযোগ আছে। তারা এর প্রতিবাদ করলে কয়েকদিন পর ওই শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট যন্ত্রকৌশল বিভাগের ছাত্র শুভ্র এবং কনককে আজীবন বহিস্কার করে। একই সঙ্গে আরো কয়েকজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে সোমবার বহিস্কারাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ এবং হলে থাকাসহ ছাত্র হিসেবে তাদের সকল সুযোগ নিশ্চিত করার আদেশও দেন হাইকোর্ট। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

হাইকোর্টের অাদেশের আগে বুয়েটে গণসংহতি সমাবেশ শুরু করে ছাত্রলীগ। সমাবেশে ওই দুই নেতাসহ বহিস্কৃত অন্য নেতাদের শাস্তি বাতিলের দাবি জানানো হয়।

আর এর আগে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করায় বুয়েটের ওই শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের আওতায় শাহবাগ থানায় মামলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামারুজ্জামানের ফাঁসিছাত্রলীগবুয়েট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT