চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক এবং চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খানের বড় ভাই পুলিশের সাবেক কর্মকর্তা শাহ নেওয়াজ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।
বেশ কিছুদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন শাহ নেওয়াজ খান। বাদ জোহর ময়মনসিংহের চরপাড়ার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় জানাজার নামাজ শেষে ভাটিকাশর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।








