চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের পর্দায় ‘জাগো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
বিনোদন
A A

হলিউড কিংবা পাশের দেশ ভারতেও স্পোর্টস নিয়ে অহরহ সিনেমা তৈরি হয়। ফুটবল নিয়েও কম চলচ্চিত্র হয়নি। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে স্পোর্টস কেন্দ্রিক কোনো ছবিই এখনো তৈরি হয়নি। ফুটবল নিয়েতো আরো নেই! অথচ ২০১০ সালেই ফুটবল নিয়ে সাড়া জাগানো ছবি নির্মাণ করেছিলেন নির্মাতা খিজির হায়াত খান। আর সেই ছবিটিই এবার চ্যানেল আইয়ের পর্দায়।

ফুটবল নিয়ে চারদিকে চলছে আলোচনা, তর্ক, বিতর্ক। বিশ্বকাপকে ঘিরে ফুটবল নিয়ে এই আলোচনা শেষ হবে আগামী ১৫ জুলাই। এদিন ফ্রান্স ও ক্রোয়িশিয়ার মধ্যে ফাইনাল খেলা দিয়েই আগামী চার বছরের জন্য ফুটবল প্রেমীদের উন্মাদনার ইতি ঘটবে। ফুটবল নিয়ে এখন বেশ উত্তেজিত বাংলাদেশের মানুষও। ফুটবলের এই উন্মাদনার সময়ে চ্যানেল আইয়ের পর্দায় প্রথম বারের মতো বৃহস্পতিবার দেখানো হবে ফুটবল নিয়ে প্রথম ও একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র ‘জাগো’। দুপুর সাড়ে ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে ছবিটি।

শুধু ফুটবল নিয়েই নয়, খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ বাংলাদেশের একমাত্র স্পোর্টস নির্ভর চলচ্চিত্র। শুধু খেলাকে প্রাধান্য দিয়ে এর আগে ও পরে এখন পর্যন্ত আর কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি। যেহেতু এখন ফুটবলের ভর মওসুম চলছে, সবার মনে ফুটবল জায়গা করে নিয়েছে তাই ছোট পর্দার দর্শকদের ‘জাগো’ সিনেমাটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আই। ১২ জুলাই দুপুর সাড়ে ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে তারকাবহুল চলচ্চিত্র ‘জাগো’।

ফুটবল নিয়ে টান টান উত্তেজনাপূর্ণ ছবিতে মূল কোচের ভূমিকায় দেখা যায় দাপুটে অভিনেতা তারিক আনামকে। এছাড়া ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বিন্দু, আরিফিন শুভ, রওনক হাসান এবং এফএস নাঈমসহ আরো বেশ কয়েকজন পরিচিত মুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিজির হায়াত খানজাগোফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT