চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে টিভি সিরিজ ‘বেসিক আলী’

হাসান আহমেদহাসান আহমেদ
৫:০৬ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

জনপ্রিয় কার্টুন চরিত্র ‘বেসিক আলী’ টেলিভিশন সিরিজ হিসেবে আসছে চ্যানেল আইয়ে। ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রচার হবে ‘বেসিক আলী’র প্রথম পর্ব। এতে বেসিক আলী চরিত্রে ওয়েব সিরিজের মতোই অভিনয় করছেন তৌসিফ। আর তার বিপরীতে রিয়া চরিত্রে সাবিলা নূর।

এর আগে ওয়েব সিরিজ হিসেবেও ইউটিউবে এসেছে ‘বেসিক আলী’। ওয়েবে এরইমধ্যে ১৩টি পর্ব প্রচার হয়েছে।

‘বেসিক আলী’ টেলিভিশন সিরিজ পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। ওয়েব সিরিজেও তিনি কয়েকটি পর্ব পরিচালনা করেছেন।

তিনি বলেন: আমি নিয়মিত নাট্যনির্মাতা। ‘বেসিক আলী’ টেলিভিশন সিরিজ নির্মাণের অভিজ্ঞতা তাই একদম আলাদা। কারণ নাটকে আমরা রিয়েলিটি বেশি খুঁজি। এ কাজে লজিক কম, কিন্তু ইলজিক ফানই বেশি।

‘দর্শক ইলজিক ফানেই মজে থাকবে এটি আশার বিশ্বাস।’

কার্টুনটিতে পাঠক এক দশকেরও বেশি সময় ধরে মজে আছে। বেসিক আলীর স্রষ্টা সাংবাদিক শাহরিয়ার খান চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথমে ১৩ পর্ব নিয়ে বেসিক আলী আসছে টেলিভিশন দর্শকদের জন্য। আমরা মনে করি, চ্যানেল আইয়ের মাধ্যমে বেসিক আলী আরো দর্শক তৈরী করবে।

Reneta

তেরো পর্বের মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো হচ্ছে: ‘হিল্লোলের যন্ত্রণা’, ‘বেগার্স’, বাঙ্গু ব্যাংক, ‘গান যন্ত্রনা’, ‘খেলোয়াড়’ প্রভৃতি।

টেলিভিশন সিরিজ হিসেবে বেসিক আলী প্রচার এবং নাম চরিত্রে অভিনয় প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে তৌসিফ বলেন, ‘ওয়েব সিরিজের পর থেকেই নিজেকে বেসিক রূপে মনে হচ্ছে। অনেকে বেসিক আলী বলেও আমাকে ডাকছে। ওয়েবের পর টেলিভিশন। ধীরে ধীরে এগুচ্ছে বেসিক।

‘আমি শাহরিয়ার ভাইয়ের কাছে কৃতজ্ঞ এ কারণে যে তিনি মনে করেছিলেন তার বেসিক আলীর সঙ্গে আমার মিল আছে।’

গত ১১ বছর ধরে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত হচ্ছে কার্টুন সিরিজ ‘বেসিক আলী’।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT