নন্দিত কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিনে প্রতিবছরের মতো চ্যানেল আই প্রাঙ্গণে এবছরো অনুষ্ঠিত হচ্ছে ‘এবি ব্যাংক-চ্যানেল আই হিমু মেলা’।
শুক্রবার সকাল ১০টায় প্রয়াত হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য ও বিশিষ্টজনদের উপস্থিতিতে মেলার উদ্বোধন করা হয়।
মেলায় তার জীবন ও কর্ম নিয়ে বিশিষ্টজনদের স্মৃতিচারণ, তার লেখা গান নিয়ে সংগীত পরিবেশনা, আবৃত্তি, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ থাকবে বিভিন্ন আয়োজন।
আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চুর পরিচালনায় মেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।






