চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যানেল আই গানের রাজা’ খুলনার ফাইরুজ লাবিবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

সারাদেশের ৫ হাজার প্রতিযোগী টপকে প্রথমবারের মতো আয়োজিত চ্যানেল আই ‘গানের রাজা’ হলো খুলনার ফাইরুজ লাবিবা। পুরস্কার হিসেবে সে পেয়েছে ৫ লাখ টাকা।

প্রথম রানার্সআপ হয়ে ৩ লাখ টাকা পেল নেত্রকোনা জেলার শফিকুল ইসলাম এবং দ্বিতীয় রানার্সআপ হিসেবে ২ লাখ জিতে নিল ময়মনসিংহের সিঁথি সরকার।

‘এসিআই এক্সট্রা ফান কেক ‘চ্যানেল আই গানের রাজা’ পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটে সেখান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংগীতের মহোৎসবে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু, এসিআই’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ দেশের সংগীতাঙ্গগনের বিজ্ঞ অনেকেই।

গানের রিয়্যালিটি শো’র গ্র্যান্ড ফিনালে আসরের বাড়তি চমক ছিল চিত্র তারকাদের পরিবেশনা। বিজয়ীদের নাম ঘোষণার আগে জনপ্রিয় গানে পারফর্ম করেন পূর্ণিমা, রোশান, পরীমনি। কোরিওগ্রাফি করেন তানজীল আলম এবং ইভান শাহরিয়ার সোহাগ।

এছাড়া প্রতিযোগীদের সঙ্গে গান পরিবেশন করেন এস আই টুটুল, তপন চৌধুরী, আগুন, ডলি সায়ন্তনি, তপু।

Reneta

চূড়ান্ত পর্বে অতিথি বিচারক ছিলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীত তারকা কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে ছিলেন নিয়মিত আসরের বিচারক ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল।

‘গানের রাজা’ অনুষ্ঠানটির পরিচালনা করেন তাহের শিপন। ঢাকাসহ দেশের সাতটি বিভাগে অডিশনের মাধ্যমে প্রাথমিক প্রতিযোগী নির্বাচন শুরু হয় গত বছর নভেম্বর থেকে। সবগুলো বিভাগ থেকে সেরা ৫০ জন ‘গানের রাজা’ নিয়ে ১৮ ডিসেম্বর থেকে চ্যানেল আইতে প্রচারে শুরু হয় মেগা অডিশন।

একে একে বিভিন্ন সেগমেন্ট অতিক্রম করে চূড়ান্ত পর্বের জন্য রাখা হয় ৫ প্রতিযোগীকে। তাদের মধ্য থেকে আজ মাথায় উঠলো শ্রেষ্ঠত্বের মুকুট। বরাবরের মতো গ্র্যান্ড ফিনালে আয়োজনে উপস্থপনায় ছিলেন লাক্সতারকা মুমতাহিনা টয়া ও শিশু শিল্পী সাহির আমান খান।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ব্র্যান্ড এসিআই এক্সট্রা ফান কেক। রেডিও পার্টনার : রেডিও ভূমি ৯২.৮ এফএম, প্রিন্ট মিডিয়া পার্টনার : আনন্দ আলো ও সাপ্তাহিক, অনলাইন মিডিয়া পার্টনার : চ্যানেল আই অনলাইন, ইউটিউব পার্টনার : চ্যানেল আই টিভি।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মগানের রাজাচ্যানেল আইলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT